মৌলভীবাজারে স্ত্রী হত্যার ৩৬ দিন পর বাড়ির উঠান খুঁড়ে লাশ উদ্ধার

প্রকাশিত: ২:৫১ অপরাহ্ণ, জুলাই ২৮, ২০২১

মৌলভীবাজারে স্ত্রী হত্যার ৩৬ দিন পর বাড়ির উঠান খুঁড়ে লাশ উদ্ধার

Manual4 Ad Code

মৌলভীবাজার প্রতিনিধি : মৌলভীবাজারের স্ত্রীকে হত্যার পর নিজ বাড়ির উঠানে ৩৬ দিন লাশ পুঁতে রেখেছিল পাষন্ড স্বামী। বুধবার (২৮ জুলাই) সকালে মাটি খুঁড়ে লাশ উদ্ধারের পাশাপাশি হত্যাকারী স্বামীকে আটক করেছে পুলিশ।

 

Manual6 Ad Code

নিহত সুচিত্রা শব্দকর ওই উপজেলার মাধবপুর ইউনিয়নের পাত্রখোলা চা বাগানের পশ্চিম লাইনের সুবাস বাউরী ওরফে নুনুর স্ত্রী। এ দম্পতির এক ছেলে ও এক মেয়ে রয়েছে।

Manual6 Ad Code

প্রাথমিকভাবে জানা যায়, পারিবারিক কলহের জেরে চলতি বছরের ২২ জুন নিখোঁজ হন সুচিত্রা শব্দকর। ৩৬ দিন পর বুধবার সকালে তার মেয়ে সীমা শব্দকর স্বীকার করেন- বাবার কুড়ালের হাতলের আঘাতে তার মায়ের মৃত্যু হয়। এরপর লাশ বাড়ির উঠানে পুঁতে ফেলে তার বাবা।

Manual3 Ad Code

 

এদিকে ঘটনা জানাজানি হওয়ার পর পালিয়ে যাওয়ার চেষ্টা করে নিহতের স্বামী ওরফে সুবাস বাউরী ওরফে নুনু। পরে স্থানীয়রা তাকে পাত্রখোলা জামে মসজিদ এলাকা থেকে আটক করে গাছে বেঁধে রেখে পুলিশকে খবর দেয়।

 

পুলিশ জানিয়েছে, প্রাথমিক জিজ্ঞাসাবাদে হত্যার দায় স্বীকার করেছেন সুবাস বাউরী ওরফে নুনু। লাশ উদ্ধার ও সুরতহাল কার্যক্রম শেষে বিস্তারিত জানানো হবে।

 

Manual1 Ad Code

সংবাদটি শেয়ার করুন

এ সংক্রান্ত আরও সংবাদ

Manual1 Ad Code
Manual7 Ad Code