মাধবপুরে অগ্নিকাণ্ডে পুড়ল ১১ দোকান

প্রকাশিত: ২:৫৭ অপরাহ্ণ, জুলাই ২৮, ২০২১

মাধবপুরে অগ্নিকাণ্ডে পুড়ল ১১ দোকান

Manual4 Ad Code

মাধবপুর প্রতিনিধি : হবিগঞ্জের মাধবপুরে অগ্নিকাণ্ডে অন্তত ১১টি দোকান পুড়ে গেছে। মঙ্গলবার (২৭ জুলাই) দিবাগত রাতে উপজেলার কাশিমনগর বাজারে এ ঘটনা ঘটে।

 

Manual4 Ad Code

খবর পেয়ে স্থানীয়দের সহযোগীতায় প্রায় দুই ঘণ্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে নেয় ফায়ার সার্ভিসের কর্মীরা। এ ঘটনায় ১১টি দোকানের প্রায় ১১ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।

 

মাধবপুর ফায়ার সার্ভিসের সাব স্টেশন অফিসার মো. ইব্রাহিম জানান, মধ্যরাতে হঠাৎ করেই ব্যবসায়ী মিজান মিয়ার চায়ের দোকান থেকে আগুনের সূত্রপাত হয়। পরে তা মুহূর্তের মধ্যে চারদিকে ছড়িয়ে পড়ে। এ সময় আগুনের লেলিহান শিখা জ্বলতে থাকে। খবর পেয়ে ফায়ার সার্ভিস কর্মীরা ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে নেয়।

 

Manual8 Ad Code

তিনি জানান, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, আগুনে ১১ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে। বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকেই আগুনের সূত্রপাত ঘটেছে।

Manual5 Ad Code

 

Manual1 Ad Code

সংবাদটি শেয়ার করুন

এ সংক্রান্ত আরও সংবাদ

Manual1 Ad Code
Manual7 Ad Code