টেকনাফে পাহাড় ধসে ৫ ভাই-বোনের মৃত্যু

প্রকাশিত: ৩:০২ অপরাহ্ণ, জুলাই ২৮, ২০২১

টেকনাফে পাহাড় ধসে ৫ ভাই-বোনের মৃত্যু

Manual3 Ad Code

সুরমা মেইল ডেস্ক : কক্সবাজারের টেকনাফ উপজেলায় পাহাড় ধসে একই পরিবারের ৫ ভাই-বোনের মৃত্যু হয়েছে।

 

মঙ্গলবার দিবাগত রাত ২টার দিকে টেকনাফের হ্নীলা ইউনিয়নের পশ্চিম পানখালী ভিলেজারপাড়া এলাকায় এ ঘটনা ঘটে।

 

নিহতরা হলেন- স্থানীয় সৈয়দ আলমের ৫ সন্তান শুক্কুর, জুবাইর, রহিম, কোহিনুর ও জাইনবা।

 

Manual7 Ad Code

টেকনাফের নির্বাহী কর্মকর্তা পারভেজ চৌধুরী জানান, সৈয়দ আলমের বাড়ি পাহাড়ের পাদদেশে। ভারি বৃষ্টিতে মঙ্গলবার দিবাগত রাত ২টার দিকে পাহাড়ের একাংশ ধসে পড়ে বাড়ির ওপর। মাটিচাপায় ঘটনাস্থলেই মারা যান সৈয়দ আলমের ৩ ছেলে ও ২ মেয়ে। এ সময় আহত হন সৈয়দ আলম ও তার স্ত্রী।

Manual1 Ad Code

 

।আরও পড়ুন :

Manual3 Ad Code

 

এর আগে, গতকাল মঙ্গলবার সকালে উখিয়ার রোহিঙ্গা ক্যাম্পে পাহাড় ধসে দুই পরিবারের নারী-শিশুসহ ৫ জন এবং হোয়াইক্যং ও মহেশখালীতে স্থানীয় আরো দু’জন নিহত হয়েছেন। এর ১৫ ঘণ্টার মাথায় হ্নীলার পাহাড়ি এলাকায় ধসে পড়া পাহাড়ের মাটি চাপায় একই পরিবারের নারী-পুরুষসহ ৫ জনের মৃত্যু হলো।

Manual2 Ad Code

 

সংবাদটি শেয়ার করুন

এ সংক্রান্ত আরও সংবাদ

Manual1 Ad Code
Manual2 Ad Code