সিলেট ১লা জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ | ১৭ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ
প্রকাশিত: ৩:৩৫ অপরাহ্ণ, জুলাই ২৮, ২০২১
সুরমা মেইল ডেস্ক : করোনা আক্রান্ত হয়ে ঝালকাঠির সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট সানিয়া আক্তার মারা গেছেন (ইন্না লিল্লাহি ওয়াইন্না ইলাইহি রাজিউন)।
বুধবার (২৮ জুলাই) সকাল সাড়ে ১০টার দিকে বরিশাল শের-ই বাংলা মেডিক্যাল কলেজ হাসপাতালে (শেবাচিম) চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।
শের-ই বাংলা মেডিক্যালের পরিচালক ডা. এইচএম সাইফুল ইসলাম জানান, সানিয়া আক্তার ৭ মাসের অন্তঃসত্ত্বা ছিলেন। গত ১২ জুলাই ঝালকাঠি সদর হাসপাতালে র্যাপিড এন্টিজেন টেস্ট করিয়ে করোনা পজিটিভ নিশ্চিত হন তিনি। তার স্বামী ঝালকাঠির সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট কেএইচএম ইমরানুর রহমানও র্যাপিড এন্টিজেন টেস্ট করিয়ে একই দিন করোনা পজিটিভ হন।
অন্তঃসত্ত্বা হওয়ায় ওই দিনই সানিয়া আক্তারকে ঝালকাঠি সদর হাসপাতালে ভর্তি করা হয়। উন্নত চিকিৎসার জন্য গত ১৬ জুলাই তাকে বরিশাল শেবাচিম হাসপাতালে প্রেরণ করা হয়।
হাসপাতালের পরিচালক আরো জানান, অন্তঃসত্ত্বা হওয়ায় সানিয়া আক্তারের শরীরে রোগ প্রতিরোধ ক্ষমতা ছিল কম। তার প্রচুর শ্বাসকষ্ট ছিল। হাই ফ্লো ন্যাজাল ক্যানোলা দিয়ে তার শ্বাস-প্রশ্বাস স্বাভাবিক রাখার চেষ্টা করা হচ্ছিল। কিন্তু চিকিৎসকদের সব প্রচেষ্টা ব্যর্থ করে দিয়ে আজ সকাল সাড়ে ১০টার দিকে তার মৃত্যু হয়।
সানিয়া আক্তারের বাড়ি নারায়ণগঞ্জ। তিনি জগন্নাথ বিশ্ববিদ্যালয় থেকে আইন বিষয়ে স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেন। ২০১৮ সালে ১ মার্চ বাংলাদেশ বিচার বিভাগে যোগদান করেন সানিয়া আক্তার। তার স্বামী এ এইচ এম ইমরানুর রহমানও ঝালকাঠিতে সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট হিসেবে কর্মরত আছেন।
প্রধান উপদেষ্টাঃ ফয়েজ আহমদ দৌলত
উপদেষ্টাঃ খালেদুল ইসলাম কোহিনূর
উপদেষ্টাঃ মোঃ মিটু মিয়া
উপদেষ্টাঃ অর্জুন ঘোষ
আইন বিষয়ক উপদেষ্টাঃ এড. মোঃ রফিক আহমদ
সম্পাদক মন্ডলীর সভাপতি : মোহাম্মদ হানিফ
সম্পাদক ও প্রকাশক : বীথি রানী কর
ভারপ্রাপ্ত সম্পাদক : ফয়সাল আহমদ
ব্যবস্থাপনা সম্পাদক : মো: কামরুল হাসান
নিউজ ইনচার্জ : সুনির্মল সেন
অফিস : রংমহল টাওয়ার (৪র্থ তলা),
বন্দর বাজার, সিলেট।
মোবাইল : ০১৭১৬-৯৭০৬৯৮
E-mail: surmamail1@gmail.com
Copyright-2015
Design and developed by ওয়েব হোম বিডি