সিলেট ১৯শে নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | ৪ঠা অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ
প্রকাশিত: ১:৫৭ পূর্বাহ্ণ, জুলাই ৩১, ২০২১
বাহুবল প্রতিনিধি : হবিগঞ্জের বাহুবলে মডার্ন ব্রিক ফিল্ডের টয়লেট থেকে সুজেল মিয়া নামে এক শ্রমিকের মরদেহ উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য সোহেব মিয়া নামে অপর এক শ্রমিককে আটক করেছে পুলিশ।
শুক্রবার (৩০ জুলাই) দুপুরে মরদেহটি উদ্ধার করে থানা পুলিশ। নিহত সুজেল মিয়া উপজেলার মিরপুর ইউনিয়নের মির্জাটুটা গ্রামের মৃত সুরুজ আলীর ছেলে।
পুলিশ জানায়, সুজেল মিয়া দীর্ঘ ১০ বছর ধরে উপজেলার হাফিজপুর এলাকার ওই ব্রিকফিল্ডে শ্রমিকের কাজ করে আসছিলেন। শুক্রবার দুপুরে শ্রমিকরা টয়লেটে গিয়ে দেখতে পান সুজেলের মরদেহ পড়ে রয়েছে। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে পুলিশ। এ ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য একজনকে আটক করা হয়েছে।
নিহত সুজেলের ছোট ভাই সোহাগ মিয়া বলেন, আমার ভাইকে রাতে হত্যা করে টয়লেটে ফেলে দেয়া হয়েছে। আমি ভাইয়ের হত্যার বিচার চাই।
বাহুবল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ কামরুজ্জামান জানান, লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য হবিগঞ্জ মর্গে পাঠানো হয়েছে। পুলিশ বিষয়টি নিয়ে তদন্ত করছে। এ ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য একজনকে আটক করা হয়েছে।
Design and developed by ওয়েব হোম বিডি