আ‌লো‌চিত সুন্দরী সেই ডায়নাকে বড়লেখা থেকে উদ্ধার

প্রকাশিত: ৩:১৩ পূর্বাহ্ণ, আগস্ট ২, ২০২১

আ‌লো‌চিত সুন্দরী সেই ডায়নাকে বড়লেখা থেকে উদ্ধার

Manual2 Ad Code

সুরমা মেইল ডেস্ক : আলোচিত সুন্দরী ডায়না বেগমকে নাট‌কীয় ভা‌বে উদ্ধার ক‌রে‌ছেন পু‌লিশ। গত শ‌নিবার (৩১ জুলাই) সন্ধ্যায় সুনামগঞ্জের ছাতক ও মৌলভীবাজারের বড়‌লেখা থানার পু‌লিশ যৌথ অ‌ভিযান চা‌লি‌য়ে বড়‌লেখা উপ‌জেলার দ‌ক্ষিণ সাহবাজপুর ইউ‌নিয়‌নের ষাটঘ‌রি গ্রা‌মের মৃত আব্দুল ইয়া‌বেদ ও শাহানা‌ বেগম এর পুত্র সৌ‌দি প্রবাসী আব্দুল জ‌লিলের বা‌ড়ি থে‌কে তাকে উদ্ধার করা হয়।

Manual4 Ad Code

 

জানা যায়, ডায়না বেগম গত ৩০ মে গভীর রা‌তে তার পরিবারের জিম্মিদশা থেকে সুকৌশলে বের হয়ে বাবার বাড়ি থেকে ‌পালিয়ে বড়লেখা থানার সৌদি প্রবাসী আব্দুল জলিলের বা‌ড়ি‌তে সেচ্ছায় চ‌লে যান। ডায়না আক্তার (২০) ছাতক উপ‌জেলার জাউয়া বাজার ইউনিয়নের মুলতানপুর গ্রামের ফনা উল্লা ও ফুল‌তেরা বেগমের মেয়ে।

Manual6 Ad Code

 

ডায়না আক্তারের পালিয়ে যাবার ঘটনায় দীর্ঘ একমাস পর গত ৩ জুন তার মা ফুল‌তেরা বেগম বাদী হয়ে ছাতক থানায় ‌নি‌খো‌ঁজের নাটক সাজিয়ে একটি অভিযোগ দায়ের করেন। তার অভিযোগের প্রেক্ষিতে দেশ-বিদেশের প্রায় অর্ধশতাধিক যুবকের প্রতারনার রহস্যময় ঘটনা বেরিয়ে আসছে সৌ‌দি প্রবাসী আব্দুল জ‌লি‌ল ও গ্রিস প্রবাসি হাছান তালুকদার‌রে মাধ্যমে।

 

Manual6 Ad Code

এসব ঘটনা জানাজা‌নির পর বিতর্কিত ডায়না বেগম গত ১৫ জুন নোটা‌রি পাব‌লিকের মাধ্যমে এ‌ফি‌ডে‌ভিট ক‌রে বিয়ে সম্পন্ন হয়।

Manual4 Ad Code

 

সৌ‌দি প্রবাসী আব্দুল জ‌লিল মোবাইল ফো‌নে জানান, নোটা‌রি পাব‌লিকের এ‌ফি‌ডে‌ভিট এর মাধ্যমে ডায়না আক্তার আমার বিবা‌হিত স্ত্রী। তার প‌রিবা‌রের মার‌পিট সই‌তে না পে‌রে সে গত ৩০ মে ঘর ছে‌ড়ে আমার বা‌ড়ির ঠিকানায় সেচ্ছায় চ‌লে আ‌সে।

 

এ ব্যাপারে ছাতক থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ না‌জিম উ‌দ্দিন ডায়নাকে উদ্ধা‌রের ঘটনার সতত্যা নি‌শ্চিত ক‌রে ব‌লেন, তার প‌রিবারের তথ্য বিবরণী মোতাবেক ডায়নার বয়স বিবাহের বয়‌সের ১৮ দিন কম থাকায় বিবাহ স‌ঠিক নয়, তাই তা‌কে তার মায়ের জি‌ন্মায় দেয়া হ‌য়।

 

সংবাদটি শেয়ার করুন

এ সংক্রান্ত আরও সংবাদ

Manual1 Ad Code
Manual2 Ad Code