কুলাউড়ায় ৪২শ’ পরিবার পেল প্রধানমন্ত্রীর খাদ্য সহায়তা

প্রকাশিত: ২:০৮ পূর্বাহ্ণ, আগস্ট ৪, ২০২১

কুলাউড়ায় ৪২শ’ পরিবার পেল প্রধানমন্ত্রীর খাদ্য সহায়তা

Manual1 Ad Code

মৌলভীবাজার প্রতিনিধি : জেলার কুলাউড়া পৌরসভায় করোনাভাইরাসের কারণে ক্ষতিগ্রস্ত কর্মহীন, দুঃস্থ ও অসহায় ৪ হাজার ২০০ পরিবারকে প্রধানমন্ত্রীর খাদ্য সহায়তা দেওয়া হয়েছে। সরকারের ত্রাণ ও দুর্যোগ মন্ত্রণালয়ের বিশেষ বরাদ্দ থেকে এ খাদ্য সহায়তা দেওয়া হয়েছে।

Manual8 Ad Code

 

মঙ্গলবার (০৩ আগস্ট) সকালে স্বাস্থ্যবিধি মেনে কুলাউড়া পৌর বালিকা উচ্চ বিদ্যালয় মাঠে মেয়র অধ্যক্ষ সিপার উদ্দিন আহমদের সভাপতিত্বে এই খাদ্য সহায়তা প্রদান করা হয়।

Manual4 Ad Code

 

পৌরসভা সূত্রে জানা গেছে, পৌর এলাকার পরিবহন, হোটেল শ্রমিক, কমিউনিটি সেন্টার, সেলুন, বিউটি পার্লার কর্মীসহ বিভিন্ন পেশার কর্মহীন ও দুস্থ-অসহায় ৪ হাজার ২০০ পরিবারকে খাদ্য সহায়তা হিসেবে ১০ কেজি করে চাল দেওয়া হয়েছে।

Manual1 Ad Code

 

Manual4 Ad Code

এ সময় উপস্থিত ছিলেন স্থানীয় সরকার বিভাগের উপ-পরিচালক মল্লিকা দে, কুলাউড়ার ইউএনও এটিএম ফরহাদ চৌধুরী, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) সজল মোল্লা, উপজেলা আওয়ামী লীগের সভাপতি রফিকুল ইসলাম রেনু, ওসি (তদন্ত) আমিনুল ইসলাম প্রমুখ।

 

সংবাদটি শেয়ার করুন

এ সংক্রান্ত আরও সংবাদ

Manual1 Ad Code
Manual2 Ad Code