হবিগঞ্জে টিকটকে কিশোরীর ছবি দেয়া নিয়ে সংঘর্ষ, আহত অর্ধশতাধিক

প্রকাশিত: ৪:৫১ অপরাহ্ণ, আগস্ট ৫, ২০২১

হবিগঞ্জে টিকটকে কিশোরীর ছবি দেয়া নিয়ে সংঘর্ষ, আহত অর্ধশতাধিক

Manual7 Ad Code

হবিগঞ্জ প্রতিনিধি : হবিগঞ্জের বানিয়াচংয়ে টিকটকে কিশোরীর ছবি দেয়া নিয়ে দু’পক্ষের সংঘর্ষে নারীসহ অন্তত অর্ধশতাধিক লোক আহত হয়েছেন। গুরুতর আহত অবস্থায় ২৫ জনকে হবিগঞ্জ সদর আধুনিক হাসপাতালে ভর্তি করা হয়েছে। অন্যান্যদের স্থানীয় ভাবে প্রাথমিক চিকিৎসা দেয়া হয়েছে।

 

বুধবার (০৪ আগস্ট) সন্ধ্যায় উপজেলার কবিরপুর গ্রামে এ সংঘর্ষের ঘটনা ঘটে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

Manual8 Ad Code

 

Manual7 Ad Code

স্থানীয় ও পুলিশ সূত্রে জানা গেছে, কবিরপুর গ্রামের বারিক মিয়ার ছেলে রুবেল মিয়া টিকটকে একই গ্রামের শফিক মিয়ার কিশোরী কন্যার ছবি দিয়ে একটি টিকটক বানিয়ে আপলোড করে। গত ১ আগস্ট টিকটকটি আপলোড করা হলেও বুধবার বিষয়টি নজরে আসে ওই কিশোরীর পরিবারসহ তার স্বজনদের। এনিয়ে দু’পক্ষের মধ্যে বাকবিতণ্ডার এক পর্যায়ে উভয় পক্ষ দেশীয় অস্ত্র সস্ত্র নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়ে। এতে নারী শিশুসহ অন্তত অর্ধশতাধিক লোকজন আহত হয়।

 

Manual7 Ad Code

গুরুতর আহত হয়েছেন মো. ফয়সল মিয়া, হামিদ মিয়া, রাবিয়া খাতুন, ছানা খাতুন, রিমা বেগম, আছিয়া বেগম, সুমন মিয়া, রুবেল মিয়া, জহুর আলী, এবাদুর মিয়া, নিয়ামুল হক, পান্ডব মিয়া, মন্নান মিয়া, ছাদেক মিয়া, কাউছার মিয়া, আহাদ মিয়া, আতাউর রহমান, শামীম মিয়া, হেলাল মিয়া, সোবা বেগম, জোসনা বেগম।

Manual3 Ad Code

 

সংঘর্ষের বিষয়টি নিশ্চিত করে বানিয়াচং থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. এমরান হোসেন জানান, ফের সংঘর্ষ এড়াতে বর্তমানে ওই এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। এ ঘটনায় জড়িত থাকার অভিযোগে ৪ জনকে আটক করা হয়েছে। 

 

সংবাদটি শেয়ার করুন

এ সংক্রান্ত আরও সংবাদ

Manual1 Ad Code
Manual5 Ad Code