শ্রীমঙ্গলে ইয়াবাসহ কারবারি গ্রেপ্তার

প্রকাশিত: ৪:০০ অপরাহ্ণ, আগস্ট ১১, ২০২১

শ্রীমঙ্গলে ইয়াবাসহ কারবারি গ্রেপ্তার

Manual6 Ad Code

নিজস্ব প্রতিবেদক : মৌলভীবাজারের শ্রীমঙ্গল থেকে ১০১ পিছ ইয়াবাসহ মো: আমির হোসেন এক পেশাদার মাদক কারবারিকে গ্রেফতার করেছে র‌্যাব-৯।

Manual8 Ad Code

 

বুধবার (১১ আগস্ট) এ তথ্য নিশ্চিত করেছেন র‌্যাব-৯ এর মিডিয়া অফিসার মেজর মাহফুজুর রহমান।

Manual7 Ad Code

 

এর আগে মঙ্গলবার (১০আগস্ট) সন্ধ্যার ৭টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে শ্রীমঙ্গল থানাধীন সাতগাঁও-চৌমুহনী যাত্রী ছাউনীর সামনে থেকে তাকে গ্রেপ্তার করে র‌্যাব-৯ সিলেট সদর কোম্পানী (সদর ক্যাম্প) এর একটি আভিযানিক দল। এ সময় তার কাছ থেকে ১০১ পিছ ইয়াবা জব্দ করা হয়।

Manual4 Ad Code

 

গ্রেপ্তারকৃত মো: আমির হোসেন (৪২) শ্রীমঙ্গল থানা এলাকার আলিশারকুল গ্রামের মো: রজব আলীর ছেলে। পরে তার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়েরপূর্বক শ্রীমঙ্গল থানায় হস্তান্তর করা হয়েছে।

Manual2 Ad Code

 

সংবাদটি শেয়ার করুন

এ সংক্রান্ত আরও সংবাদ

Manual1 Ad Code
Manual7 Ad Code