সিলেট ১৯শে নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | ৪ঠা অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ
প্রকাশিত: ৪:১৬ অপরাহ্ণ, আগস্ট ১১, ২০২১
নিজস্ব প্রতিবেদক : হবিগঞ্জের বাহুবল থেকে প্রায় আড়াই কেজি গাঁজাসহ মো: হারুন মিয়া নামে এক ব্যসায়ীকে আটক করেছে র্যাব-৯।
বুধবার (১১ আগস্ট) গাঁজা উদ্ধার ও গাঁজা বিক্রেতাকে গ্রেপ্তারের সত্যতা নিশ্চিত করেছেন র্যাব-৯ এর মিডিয়া অফিসার মোজর মাহফুজুর রহমান।
এর আগে মঙ্গলবার (১০আগস্ট) দুপুর ১২টা ৫০মিনিটে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান পরিচালনা করে বাহুবল থানাধীন ৪নং ইউনিয়নের বেড়াখাল গ্রাম থেকে তাকে আটক করে র্যাব-৯ সিলে সদর কোম্পানী (সদর ক্যাম্পট) এর একটি আভিযানিক দল। এসময় তার কাছ থেকে ২.৪ গাঁজা জব্দ করা হয়।
আটককৃত মো: হারুন মিয়া (৪৭) বাহুবল থানা এলাকার সুনরাগাঁও গ্রামের মৃত আব্দুর রহমানের ছেলে। পরে তার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়েরপূর্বক বাহুবল থানায় হস্তান্তর করা হয়েছে।
Design and developed by ওয়েব হোম বিডি