সিলেট ১৯শে নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | ৪ঠা অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ
প্রকাশিত: ৭:০৬ অপরাহ্ণ, আগস্ট ১১, ২০২১
নিজস্ব প্রতিবেদক : মৌলভীবাজারের বড়লেখা থেকে সাইবার আইনে রাষ্ট্রবিরোধী কর্মকাণ্ডের সাথে জড়িত থাকার দায়ে তাহমিদ আহমেদ চৌধুরী ( ২২) নামের যুবককে গ্রেপ্তার করেছে র্যাব-৯। সে বড়লেখা মাইঝগ্রামের সেলিম আহমদ চৌধুরীর ছেলে।
বুধবার ( ১১ আগস্ট ) বিকেলে এ তথ্য নিশ্চিত করেছেন র্যাব-৯ এর মিডিয়া অফিসার মেজর মাহফুজুর রহমান।
এর আগে মঙ্গলবার (১০ আগস্ট) দিবাগত রাত সাড়ে ১২টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে বড়লেখার মাইঝগ্রাম থেকে তাকে গ্রেপ্তার করে র্যাব-৯ সিপিএসসি (ইসলামপুর ক্যাম্প) একটি আভিযানিক দল। এসময় তার কাছ থেকে দুটি মোবাইল সেট, দুটি সীম কার্ড ও একটি আইপেড উদ্ধার করা হয়েছে।
তাহমিদ আহমদ চৌধুরী সিলেটের শাহপরাণ (রহ:) থানায় গত ২৫ জুলাই সাইবার নিরাপত্তা আইনে দায়েরকৃত একটি মামলার ( নং ২৭ ) পলাতক আসামী। তাকে শাহপরাণ থানায় হস্তান্তর করেছে র্যাব।
Design and developed by ওয়েব হোম বিডি