মাধবপুরে র‌্যাব’র পৃথক অভিযান: গাঁজা-ইয়াবাসহ গ্রেপ্তার ২

প্রকাশিত: ১০:০৮ অপরাহ্ণ, আগস্ট ১৩, ২০২১

মাধবপুরে র‌্যাব’র পৃথক অভিযান: গাঁজা-ইয়াবাসহ গ্রেপ্তার ২

Manual2 Ad Code

নিজস্ব প্রতিবেদক : হগিঞ্জের মাধবপুরে র‌্যাব-৯ এর পৃথক দুই অভিযানে বিপুল পরিমাণ গাঁজা ও ইয়াবা ট্যাবলেটসহ দুই পেশাদার মাদক কারবারিকে গ্রেপ্তার করা হয়েছে।

 

শুক্রবার (১৩ আগস্ট) রাতে এ তথ্য নিশ্চিত করেছেন র‌্যাব-৯ এর মিডিয়া অফিসার মেজর মাহফুজুর রহমান।

 

তিনি জানান, শুক্রবার (১৩ আগস্ট) দুপুর আড়াইটার দিকে গোপন সংবাদের ভিত্তিতে পুলিশ সুপার মো: মিজানুর রহমান ও অতিরিক্ত পুলিশ সুপার বসু দত্ত চাকমার নেতৃত্বে অভিযান চালিয়ে বাহুবল থানাধীন মিরপুর বাজারস্থ ‘সোনার বাংলা’ হোটেলের সামনে থেকে মো: আছকির মিয়া নামের এক মাদক কারবারিকে গ্রেপ্তার করে র‌্যাব-৯ সিপিসি-২ শ্রীমঙ্গল ক্যাম্প’র একটি আভিযানিক দল। এ সময় তার হেফাজতে ৭ কেজি গাঁজা জব্দ করা হয়।

Manual6 Ad Code

 

গ্রেপ্তারকৃত মো: আছকির মিয়া (২৫) চুনারুঘাট থানা এলাকার আব্দাছালিয়া গ্রামের মো: ফজর আলীর পুত্র।

 

Manual1 Ad Code

এদিকে, বৃহস্পতিবার (১২ আগস্ট) বিকেল ৪টার দিকে মাধবপুর থানাধীন দেবপুর কলাহাটি গ্রামে অভিযান চালিয়ে ২৮৯০ পিস ইয়াবা ট্যাবলেটসহ মো: আক্তার হোসেন নামের আরেক মাদক কারবারিকে গ্রেপ্তার করে র‌্যাব-৯ সিলেট সদর কোম্পানীর একটি আভিযানিক দল। এছাড়া মাদক বিক্রয়ের নগদ ১৮ হাজার ৫৪৫ টাকা জব্দ করা হয়।

Manual1 Ad Code

 

ওই অভিযানে নেতৃত্ব দেন র‌্যাব-৯’র অধিনায়ক লে: কর্ণেল আবু মুসা মো: শরীফুল ইসলাম (পিএসসি, এএসসি), মেজর মাহফুজুর রহমান ও এএসপি সোমেন মজুমদার।

 

গ্রেপ্তারকৃত মো: আক্তার হোসেন (৩০) মাধবপুর থানা এলাকার দেবপুর কলাহাট গ্রামের পিতা- মো: আব্দুল গফুরের পুত্র।

 

Manual2 Ad Code

পরে গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণআইনে মামলা দায়েরপূর্বক বাহুবল থানায় হস্তান্তর করা হয়েছে বলে জানান মেজর মাহফুজ।

 

সংবাদটি শেয়ার করুন

এ সংক্রান্ত আরও সংবাদ

Manual1 Ad Code
Manual8 Ad Code