সাতছড়ি উদ্যান থেকে ফের বন্দুক-পিস্তল ও গুলি উদ্ধার

প্রকাশিত: ১১:৩৪ অপরাহ্ণ, আগস্ট ১৩, ২০২১

সাতছড়ি উদ্যান থেকে ফের বন্দুক-পিস্তল ও গুলি উদ্ধার

Manual1 Ad Code

হবিগঞ্জ প্রতিনিধি : জেলার চুনারুঘাটের সাতছড়ি জাতীয় উদ্যানসংলগ্ন একটি ব্রিজের পাশ থেকে পরিত্যক্ত অবস্থায় ৯টি একনলা বন্দুক, ৩টি পিস্তল ও ১৯ রাউন্ড গুলি উদ্ধার করেছে বিজিবি। শুক্রবার (১৩ আগস্ট) সন্ধ্যায় এ অস্ত্রগুলো উদ্ধার করা হয়।

 

বিষয়টি নিশ্চিত করেছেন বিজিবির ৫৫ হবিগঞ্জ ব্যাটালিয়ন অধিনায়ক লে. কর্নেল সামিউন্নবী চৌধুরী।

 

Manual6 Ad Code

বিজিবি জানায়, গোপন সংবাদের ভিত্তিতে বিজিবি খবর পেয়ে সাতছড়ি জাতীয় উদ্যানসংলগ্ন ব্রিজের পাশ থেকে পরিত্যক্ত অবস্থায় একটি কার্টন থেকে ৯টি একনলা বন্দুক, ৩টি পিস্তল ও ১৯ রাউন্ড গুলি উদ্ধার করে।

 

Manual7 Ad Code

বিজিবির অধিনায়ক আরও জানান, সন্ধ্যা থেকে রাত সাড়ে ৮টা পর্যান্ত তাদের অভিযান চলে। আপাতত তাদের অভিযান বন্ধ রয়েছে। তবে তাদের গোয়েন্দা নজরদারি অব্যাহত থাকবে।

 

সাতছড়ি ফরেস্টের রেঞ্জার মাহমুদ হোসেন জানান, কয়েক দিন ধরে বিজিবি সাতছড়িতে আসা যাওয়া করছে। ধারণা করা হচ্ছে কিছু পাওয়া গেছে। তবে অভিযানের বিষয়ে তাদের অবগত করা হয়নি বলে তিনি জানান।

Manual2 Ad Code

 

২০১৪ সালের ১ জুন থেকে ১৭ সেপ্টেম্বর পর্যন্ত তিন দফায় অভিযান চালিয়ে সাতছড়ি জাতীয় উদ্যান থেকে ৩৩৪টি কামান বিধ্বংসী রকেট, ২৯৬টি রকেট চার্জার, একটি রকেট লঞ্চার, ১৬টি মেশিনগান এবং প্রায় ১৬ হাজার রাউন্ড বুলেটসহ বিপুল পরিমাণ গোলাবারুদ উদ্ধার করে র‌্যাব।

 

এরপর একই বছরের ১৬ অক্টোবর থেকে চতুর্থ দফার প্রথম পর্যায়ে উদ্যানের গহিন অরণ্যে মাটি খুঁড়ে ৩টি মেশিনগান, ৪টি ব্যারেল, ৮টি ম্যাগাজিন, ২৫০ গুলির ধারণক্ষমতাসম্পন্ন ৮টি বেল্ট ও উচ্চক্ষমতাসম্পন্ন রেডিও উদ্ধার করা হয়।

 

পরে ১৭ অক্টোবর দুপুরে এসএমজি ও এলএমজির ৮ হাজার ৩৬০ রাউন্ড, রাইফেলের ১৫২ রাউন্ড, পিস্তলের ৫১৭ রাউন্ড, মেশিনগানের ৪২৫ রাউন্ডসহ মোট ৯ হাজার ৪৫৪ রাউন্ড বুলেট উদ্ধার করা হয়।

Manual7 Ad Code

 

পঞ্চম দফায় ২০১৮ সালের ২ ফেব্রুয়ারি সাতছড়িতে অভিযান চালিয়ে ১০টি হাই এক্সক্লুসিভ ৪০ এমএম অ্যান্টি-ট্যাংক রকেট উদ্ধার করা হয়।

 

ষষ্ঠ দফায় ২০১৯ সালের ২৪ নভেম্বর সাতছড়ি জাতীয় উদ্যান থেকে ১৩টি রকেট লঞ্চারের শেলসহ বেশকিছু বিস্ফোরক উদ্ধার করা হয়। সর্বশেষ গত ২ মার্চ বিজিবি অভিযান চালিয়ে ১৮ ট্যাংক বিধ্বংসী রকেট গোলা উদ্ধার করে।

 

সংবাদটি শেয়ার করুন

এ সংক্রান্ত আরও সংবাদ

Manual1 Ad Code
Manual3 Ad Code