সিলেট ১৯শে নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | ৪ঠা অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ
প্রকাশিত: ৬:৪৫ অপরাহ্ণ, আগস্ট ১৪, ২০২১
নিজস্ব প্রতিবেদক : র্যাব-৯’র অভিযানে ব্রাহ্মণবাড়ীয়ার বিজয়নগর থেকে ইয়াবা ও গাঁজাসহ দুই মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করা হয়েছে।
শনিবার (১৪ আগস্ট) দুপুরে এ তথ্য নিশ্চিত করেছেন র্যাব-৯ মিডিয়া অফিসার মেজর মাহফুজুর রহমান।
এর আগে, বৃহস্পতিবার (১২ আগস্ট) রাত সাড়ে ১০টায় গোপন সংবাদের ভিত্তিতে লে: কমান্ডার মোহাম্মদ নাহিদ হাসান সিনিয়র এএসপি এ.কে.এম কামরুজ্জামানের নেতৃত্বে অভিযান চালিয়ে বিজয়নগর থানাধীন ৭নং সিঙ্গারবিল ইউনিয়নের ৬নং ওয়ার্ডেও পশ্চিম মেরাশানী গ্রাম থেকে তাদের গ্রেপ্তার র্যাব-৯ সিপিসি-১ (হবিগঞ্জ ক্যাম্প)।
এ সময় তাদের হেফাজত থেকে ২৪৬০ পিছ ইয়াবা, ৪ কেজি গাঁজা ১টি পালসার মোটর সাইকেল, নগদ ৩০৪০ টাকা ও ৫টি সীমকার্ডসহ ৩টি মোবাইল সেট জব্দ করা হয়।
গ্রেপ্তারকৃতরা হলো- বিজয়নগর থানাধীন শ্রীপুর গ্রামের মৃত সেলিম খাঁনের ছেলে মো: আলমগীরখাঁন (৫০) ও মৃত আলী আজগর ভূইয়ার ছেলে মো: সুমন ভূইয়া (মেম্বার) (৩২)।
পরে তাদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রন আইনে মামলা দায়েরপূর্বক বিজয়নগর থানায় হস্তান্তর করা হয়েছে বলেও জানান মেজর মাহফুজুর রহমান।
Design and developed by ওয়েব হোম বিডি