ত্রিশালে ট্রাকের পেছনে যাত্রীবাহী বাসের ধাক্কায় নিহত ৫

প্রকাশিত: ৩:১৭ পূর্বাহ্ণ, আগস্ট ১৫, ২০২১

ত্রিশালে ট্রাকের পেছনে যাত্রীবাহী বাসের ধাক্কায় নিহত ৫

Manual5 Ad Code

ময়মনসিংহ প্রতিনিধি : ঢাকা-ময়মনসিংহ ফোরলেন মহাসড়কে দাঁড়িয়ে থাকা সিমেন্ট বোঝাই একটি ট্রাকে যাত্রীবাহী বাসের ধাক্কায় ৫ জন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন কমপক্ষে ২০ জন।

 

শনিবার (১৪ আগস্ট) রাত ৮টার দিকে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের ত্রিশালের বৈলর বড়পুকুর পাড় নামক স্থানে এ দুর্ঘটনা ঘটে।

 

Manual5 Ad Code

জানা যায়, উপজেলার বইলর বড় পুকুরপাড় নামকস্থানে শনিবার বিকেল থেকে সড়কের মাঝে নষ্ট হয়ে যাওয়া সিমেন্ট বোঝাই একটি ট্রাক দাঁড়িয়ে থাকে। রাত সাড়ে ৮টার দিকে হালুয়াঘাটগামী ইমাম পরিবহন নামের একটি যাত্রীবাহী বাস বেপরোয়া গতিতে ট্রাকের পেছনে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই তিনজন নিহত হন। হাসপাতালে নেয়ার পর আরো দুইজনের মৃত্যু হয়। এ ঘটনায় আরো অন্তত ২০ যাত্রী আহত হয়েছেন বলে নিশ্চিত করেছে ফায়ার সার্ভিস।

 

Manual4 Ad Code

এরমধ্যে ১০-১২ জনের অবস্থা আশঙ্কাজনক। দুর্ঘটনার পর থেকে মহাসড়কে প্রায় দুই ঘণ্টা যানচলাচল বন্ধ থাকলেও রাত ১০টার দিকে যানচলাচল স্বাভাবিক করে ত্রিশাল থানা পুলিশ।

 

Manual2 Ad Code

ত্রিশাল ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার মুনিম সারোয়ার জানান, খবর পেয়েই ফায়ার সার্ভিসের দুটি ইউনিট উদ্ধার কাজে অংশগ্রহণ করে এবং হতাহতদের উদ্ধার করে।

 

দুর্ঘটনার সত্যতা নিশ্চিত করে ত্রিশাল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাইন উদ্দিন জানান, নিহতদের পরিচয় শনাক্তে কাজ চলছে। এখন যান চলাচল স্বাভাবিক রয়েছে।

 

Manual1 Ad Code

সংবাদটি শেয়ার করুন

এ সংক্রান্ত আরও সংবাদ

Manual1 Ad Code
Manual4 Ad Code