খেলতে খেলতে পুকুরে ডুবে শিশুর মৃত্যু

প্রকাশিত: ৪:৪৩ অপরাহ্ণ, আগস্ট ২১, ২০২১

খেলতে খেলতে পুকুরে ডুবে শিশুর মৃত্যু

Manual1 Ad Code

হবিগঞ্জ প্রতিনিধি : হবিগঞ্জ শহরের আহছানিয়া মিশন এলাকায় খেলতে গিয়ে পুকুরে ডুবে সায়নী নামে ১১ বছরের এক শিশুর মৃত্যু হয়েছে। এ সময় আরো এক শিশুকে জীবিত উদ্ধার করা হয়েছে। শনিবার (২১ আগস্ট) দুপুরে এ ঘটনা ঘটে।

 

Manual2 Ad Code

সায়নী আহছানিয়া মিশন এলাকার শংকরের মেয়ে। জীবিত উদ্ধার হওয়া শিশুর নাম সৃষ্টি। সে একই এলাকার প্রদীপ গাইনের মেয়ে। সায়নী পিটিআই স্কুলের পঞ্চম শ্রেণির ছাত্রী ছিল।

Manual1 Ad Code

 

নিহত শিশুর স্বজনরা জানান, নিজেদের বাসার পার্শ্ববর্তী পুকুর পাড়ে খেলতে যায় সায়নী ও সৃষ্টি। এ সময় খেলতে খেলতে দুজনই পুকুরে পড়ে তলিয়ে যায়। পরে স্থানীয়রা তাৎক্ষণিক তাদের উদ্ধার করে হবিগঞ্জ সদর আধুনিক হাসপাতালে নিলে সায়নীকে মৃত ঘোষণা করেন চিকিৎসক। সৃষ্টিকে হাসপাতালে ভর্তি করা হয়েছে।

 

Manual1 Ad Code

হবিগঞ্জ সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মাসুক আলী।

 

Manual7 Ad Code

সংবাদটি শেয়ার করুন

এ সংক্রান্ত আরও সংবাদ

Manual1 Ad Code
Manual2 Ad Code