হবিগঞ্জে বাবার লাশের পাশে কাঁদতে কাঁদতে মারা গেল ছেলেও

প্রকাশিত: ১০:০৮ অপরাহ্ণ, আগস্ট ২৩, ২০২১

হবিগঞ্জে বাবার লাশের পাশে কাঁদতে কাঁদতে মারা গেল ছেলেও

Manual7 Ad Code

হবিগঞ্জ প্রতিনিধি : হবিগঞ্জে মাত্র ৫ ঘণ্টার ব্যবধানে বাবা-ছেলের মৃত্যু হয়েছে। বাবার লাশের পাশে বসে কাঁদতে কাঁদতেই মারা যান ছেলে। এ ঘটনায় মৃতদের বাড়িতে শোকের ছায়া নেমে এসেছে।

Manual1 Ad Code

 

মৃতরা হলেন- হবিগঞ্জ সদর উপজেলার রাজিউড়া ইউনিয়নের মথুরাপুরের শিক্ষক গোলাম কিবরিয়া ওরফে দিলু মাস্টার এবং তার ছেলে চিকিৎসক মো. রুবেল মিয়া। সোমবার (২৩ আগস্ট) তাদের দাফন করা হয়েছে।

 

Manual6 Ad Code

রাজিউড়া ইউনিয়নের চেয়ারম্যান ফয়জুল ইসলাম ফজল বলেন, দিলু মাস্টার দীর্ঘদিন শিক্ষকতা পেশায় নিয়োজিত ছিলেন। বর্তমানে তিনি অবসরে ছিলেন। তার ছেলে মো. রুবেল মিয়া গ্রাম্য চিকিৎসক হিসেবে উচাইল বাজারে একটি ফার্মেসি চালাতেন। সোমবার দুপুরে জানাজা শেষে বাবা-ছেলেকে দাফন করা হয়েছে।

Manual5 Ad Code

 

মৃতদের পরিবারের বরাত দিয়ে তিনি বলেন, রোববার দিলু মাস্টার হৃদরোগে আক্রান্ত হন। তাকে নিয়ে ছেলে রুবেল মিয়া সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে যান। সেখানে রোববার রাত সাড়ে ১০টায় দিলু মাস্টার মারা যান। রাতেই অ্যাম্বুলেন্সে করে বাবার লাশ বাড়িতে নিয়ে আসেন রুবেল মিয়া। বাড়ি ফেরার পর কান্না করতে করতে তিনিও অজ্ঞান হয়ে পড়েন। দীর্ঘক্ষণ পরও জ্ঞান না ফিরলে তাকে নিয়ে যাওয়া হয় হবিগঞ্জ সদর হাসপাতালে। সেখানে চিকিৎসক রুবেল মিয়াকে মৃত ঘোষণা করেন।

Manual8 Ad Code

 

সংবাদটি শেয়ার করুন

এ সংক্রান্ত আরও সংবাদ

Manual1 Ad Code
Manual2 Ad Code