বানিয়াচংয়ে শিশুকে ঘর থেকে তুলে নিয়ে ধর্ষণ, বখাটে গ্রেপ্তার

প্রকাশিত: ১২:৩৫ পূর্বাহ্ণ, আগস্ট ২৫, ২০২১

বানিয়াচংয়ে শিশুকে ঘর থেকে তুলে নিয়ে ধর্ষণ, বখাটে গ্রেপ্তার

Manual1 Ad Code

হবিগঞ্জ প্রতিনিধি : জেলার বানিয়াচংয়ে ৬ বছরের শিশুকে ঘর থেকে তুলে নিয়ে ধর্ষণকারী বখাটে কিশোরকে গ্রেফতার করেছে পুলিশ। সোমবার (২৩ আগস্ট) রাতে আজমিরীগঞ্জ উপজেলার বিরাট গ্রাম থেকে তাকে গ্রেফতার করা হয়।

Manual2 Ad Code

 

মঙ্গলবার (২৪ আগস্ট) দুপুরে নিজ কার্যালয়ে সংবাদ সম্মেলন করে এসব তথ্য জানান এসপি এসএম মুরাদ আলী।

Manual7 Ad Code

 

এসপি জানান, গত শনিবার বিকেলে বানিয়াচং উপজেলার যাত্রাপাশা গ্রামের দরিদ্র রিকশা চালকের স্ত্রী অন্য কাজে পার্শ্ববর্তী বাড়ীতে যান। এ সুযোগে প্রতিবেশী মোতাব্বির মিয়ার বখাটে ছেলে অলিম মিয়া শিশুটিকে তুলে নিয়ে তার ঘরে ধর্ষণ করে। চিৎকার শুনে তার মা ছুটে গেলে রক্তাক্ত অবস্থায় শিশুটিকে রেখে অলিম পালিয়ে যায়। পরে স্থানীয় লোকজনের সহযোগিতায় গুরুতর অসুস্থ শিশুটিকে হবিগঞ্জ সদর হাসাপাতালে ভর্তি করা হয়।

 

Manual3 Ad Code

তিনি জানান, ঘটনার পর থেকে ধর্ষক পলাতক ছিল। পুলিশ বিভিন্ন কৌশল কাজে লাগিয়ে অনেক চেষ্টায় তাকে গ্রেফতার করতে সক্ষম হয়। মঙ্গলবার ভিকটিম আদালতে জবানবন্দি দিয়েছে। গ্রেফতারকৃত আসামিকে দুপুরে কোর্টে চালান করা হয়েছে। পুলিশের প্রাথমিক জিজ্ঞাসাবাদে ধর্ষণের কথা স্বীকার করেছে আসামি।

Manual8 Ad Code

 

সংবাদ সম্মেলনে অতিরিক্ত পুলিশ সুপার শৈলেন চাকমা, অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মাহফুজা আক্তার শিমুল, বানিয়াচং থানার ওসি এমরান হোসেন, হবিগঞ্জ প্রেসক্লাব সভাপতি চৌধুরী মোহাম্মদ ফরিয়াদ, সাধারণ সম্পাদক চৌধুরী মাসুদ আলী ফরহাদ প্রমুখ উপস্থিত ছিলেন।

 

সংবাদটি শেয়ার করুন

এ সংক্রান্ত আরও সংবাদ

Manual1 Ad Code
Manual7 Ad Code