নিখোঁজ সিএনজি চালকের লাশ মিলল কচুরিপানায়

প্রকাশিত: ৩:১৯ পূর্বাহ্ণ, আগস্ট ২৮, ২০২১

নিখোঁজ সিএনজি চালকের লাশ মিলল কচুরিপানায়

Manual7 Ad Code

মৌলভীবাজার প্রতিনিধি : মৌলভীবাজারের মোস্তফাপুর এলাকার একটি দিঘীর কচুরিপানার ভেতর থেকে হোসেন মিয়া (২২) নামের এক সিএনজি চালকের মরদেহ লাশ উদ্ধার করেছে মডেল থানা পুলিশ।

 

শুক্রবার (২৭ আগস্ট) বিকেলে মোস্তফাপুর ইউনিয়নের ৮নং ওয়ার্ডের বাউরঘড়িয়া সুলতান দিঘী থেকে তার মরদেহ উদ্ধার করা হয়। ওই চালক গত তিন দিন ধরে নিখোঁজ ছিলেন।

Manual1 Ad Code

 

হোসেন মিয়া ব্রাম্মণবাড়িয়া জেলার সরইল এলাকার গাঘরাজুর গ্রামের লায়েছ মিয়ার ছেলে। সে বর্তমানে মৌলভীবাজার পৌর শহরের বড়হাট এলাকায় বসবাস করে আসছিলেন।

Manual8 Ad Code

 

পুলিশ সূত্রে জানা যায়, শুক্রবার দুপুরে স্থানীয় এলাকাবাসী দিঘীতে মরদেহ পড়ে থাকতে দেখে পুলিশকে খবর দেয়। পরে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য মৌলভীবাজার সদর হাসপাতালের মর্গে পাঠায়।

 

Manual7 Ad Code

মৌলভীবাজার মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ইয়াছিনুল বিষয়টি নিশ্চিত করেন।

 

Manual6 Ad Code

সংবাদটি শেয়ার করুন

এ সংক্রান্ত আরও সংবাদ

Manual1 Ad Code
Manual4 Ad Code