বানিয়াচংয়ে হিসাব নিয়ে সংঘর্ষে নিহত ১, আহত ১০

প্রকাশিত: ৬:১৯ অপরাহ্ণ, আগস্ট ২৮, ২০২১

বানিয়াচংয়ে হিসাব নিয়ে সংঘর্ষে নিহত ১, আহত ১০

Manual1 Ad Code

হবিগঞ্জ প্রতিনিধি : জেলার বানিয়াচংয়ে জলমহালের টাকার হিসাব নিয়ে দুইপক্ষের সংঘর্ষে ইউনুছ আলী নামে এক যুবক নিহত হয়েছেন। এছাড়া এ সংঘর্ষে আহত হয়েছেন অন্তত ১০ জন। তাদের উদ্ধার করে হবিগঞ্জ সদর আধুনিক হাসপাতালে ভর্তি করা হয়েছে।

 

Manual1 Ad Code

শনিবার (২৭ আগস্ট) দুপুর সাড়ে ১২টার দিকে উপজেলার পুকড়া গ্রামে এ সংঘর্ষের ঘটনা ঘটে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণ আনে।

 

Manual1 Ad Code

প্রত্যক্ষদর্শী ও পুলিশ সূত্র জানায়, ওই গ্রামের মারত আলী ও মন্নর আলীর মধ্যে তাদের গ্রামের জলমহালের টাকার হিসাব নিয়ে বাগবিতণ্ডা হয়। একপর্যায়ে উভয় পক্ষ দেশীয় অস্ত্র নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়ে। এতে ঘটনাস্থলেই মারত আলীর ছেলে ইউনুছ আলী নিহত হন। এছাড়া গুরুতর আহত অবস্থায় মোস্তফা মিয়া, মিনারা বেগম, মাজেদ মিয়া, ইমন মিয়া, মারত আলীসহ অন্তত ১০ জন আহত হন। তাদের উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হয়েছে।

Manual3 Ad Code

 

সড়ক দুর্ঘটনায় নিহতের সত্যতা নিশ্চিত করে বানিয়াচং থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ এমরান হোসেন জানান, বর্তমানে পরিস্থিতি শান্ত রয়েছে। পুলিশ বিষয়টি খতিয়ে দেখছে।

 

Manual8 Ad Code

সংবাদটি শেয়ার করুন

এ সংক্রান্ত আরও সংবাদ

Manual1 Ad Code
Manual4 Ad Code