শ্রীমঙ্গলে এক রাতে ৮ দোকানে চুরি

প্রকাশিত: ৩:১৪ পূর্বাহ্ণ, সেপ্টেম্বর ২, ২০২১

শ্রীমঙ্গলে এক রাতে ৮ দোকানে চুরি

Manual5 Ad Code

শ্রীমঙ্গল প্রতিনিধি : মৌলভীবাজারের শ্রীমঙ্গলে এক রাতে ৮ দোকানে চুরি ঘটনা ঘটেছে। মঙ্গলবার (৩১ আগস্ট) রাতে শহরের বিভিন্ন এলাকার দোকান ও ব্যবসা প্রতিষ্ঠানে চুরির ঘটনায় ব্যবসায়ীদের মধ্যে আতঙ্ক সৃষ্টি হয়েছে।

 

ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীরা জানান, শহরের উকিল বাড়ি রোডের ওয়াটার লিলি ফুড স্টোর, সোনামিয়া রোডের দেবনাথ মেডিকেল হল, রুপসপুর দূর্গাবাড়ি সড়কের প্রীতি অ্যান্ড প্রিয়া ভ্যারাইটিজ স্টোর, আর কে মিশন রোডের সি লেডিস টেইলার্স, কলেজ রোডের ছাদ ভ্যারাইটিজ স্টোর, পূরবী স্টোর, আয়ুস ডিজিটাল স্টুডিও ও সুহাসিনী ফার্মেসিতে এ চুরি হয়।

Manual6 Ad Code

 

এ ঘটনায় পুলিশ ও ব্যবসায়ী সমিতির নেতারা ক্ষতিগ্রস্ত দোকানগুলো পরিদর্শন করেছেন।

Manual1 Ad Code

 

Manual5 Ad Code

কলেজ রোডের ছাদ ভ্যারাইটিজ স্টোর এর মালিক মো. তুহিন চৌধুরী বলেন, প্রতিদিনের মতো মঙ্গলবার রাত ৯টায় দোকান বন্ধ করে বাসায় যাই।

 

বুধবার (০১ সেপ্টেম্বর) সকাল সাড়ে ৮টার দিকে আমার পাশের একটি ব্যবসা প্রতিষ্ঠানে চুরি হয়েছে এমন সংবাদ পেয়ে দোকান খুলে দেখি আমার দোকানও চুরি হয়েছে। চোরেরা ক্যাশ থেকে টাকা ও একটি মোবাইল ফোন চুরি করে নিয়ে গেছে।

 

রুপসপুর দূর্গাবাড়ী প্রীতি অ্যান্ড প্রিয়া ভ্যারাইটিজ স্টোরের প্রোপ্রাইটর লিটন দেব বলেন, এ দোকানের উপর আমার সংসার নির্ভরশীল। চোরেরা দোকানের সার্টার ভেঙে ক্যাশ থেকে টাকাসহ প্রায় ৩০ হাজার টাকার মালামাল নিয়ে গেছে।

 

Manual2 Ad Code

শ্রীমঙ্গল ব্যবসায়ী সমিতির নেতা আমজাদ হোসেন বাচ্চু বলেন, শহরে একরাতে ৮ ব্যবসা প্রতিষ্ঠানে চুরির ঘটনায় ব্যবসায়ীদের মধ্যে চুরি আতঙ্ক বিরাজ করছে। দোকানগুলোতে চুরির ঘটনায় আড়াই লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে।

 

শ্রীমঙ্গল থানার ওসি (তদন্ত) নয়ন কারকুন বলেন, এ ঘটনায় বিভিন্ন সড়কের সিসি ফুটেজ সংগ্রহ করা হয়েছে। প্রাপ্ত ফুটেজ বিশ্লেষণ করা হচ্ছে। খুব শিগগিরই দুষ্কৃতিকারীদের শনাক্ত করে গ্রেফতার করা হবে।

 

সংবাদটি শেয়ার করুন

এ সংক্রান্ত আরও সংবাদ

Manual1 Ad Code
Manual5 Ad Code