নৌকাভ্রমণে নববধূকে ‘গণধর্ষণ’, দুই আসামি রিমান্ডে

প্রকাশিত: ১:৩১ পূর্বাহ্ণ, সেপ্টেম্বর ৭, ২০২১

নৌকাভ্রমণে নববধূকে ‘গণধর্ষণ’, দুই আসামি রিমান্ডে

Manual8 Ad Code

গ্রেফতারকৃত আসামি রনি ও শুভ

 

হবিগঞ্জ প্রতিনিধি : জেলার লাখাইয়ের হাওরে স্বামীকে বেঁধে রেখে নববধূকে গণধর্ষণের মামলায় দুই আসামির দুই দিন করে রিমান্ড মঞ্জুর করেছে আদালত।

 

সোমবার (০৬ সেপ্টেম্বর) বিকেলে হবিগঞ্জ সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের বিচারক আসমা বেগম এ রিমান্ড মঞ্জুর করেন।

 

Manual3 Ad Code

রিমান্ড মঞ্জুর করা আসামিরা হলেন সোলায়মান হোসেন রনি ও শুভ মিয়া। বাদীপক্ষের আইনজীবী মো. হাফিজুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন।

Manual1 Ad Code

 

Manual1 Ad Code

গত শুক্রবার মামলার তদন্তকারী কর্মকর্তা মহিউদ্দিন সুমন আসামি রনি ও শুভর পাঁচ দিনের রিমান্ড আবেদন করেন। সোমবার আদালতের সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আসমা বেগম উভয় পক্ষের শুনানি শেষে দুই দিন করে রিমান্ড মঞ্জুর করেন। শুনানিতে আসামি পক্ষের আইনজীবী ছিলেন অ্যাডভোকেট ফজলে আলী।

 

এর আগে গত বৃহস্পতিবার (০২ সেপ্টেম্বর) তিন আসামিকে গ্রেফতার করে র‌্যাব ও পুলিশ। ধর্ষণের ঘটনায় এ পর্যন্ত ৬ আসামিকে গ্রেফতার করা হয়েছে। বাকি দুই আসামি এখনও পলাতক। এরই মধ্যে গ্রেফতারকৃত মিঠু মিয়া আদালতে ঘটনার সঙ্গে জড়িত স্বীকার করে জবানবন্দি দিয়েছেন। গত ২৫ আগস্ট দুপুরে নব দম্পতি তাদের এক বন্ধুকে নিয়ে টিক্কাপুড়া হাওরে নৌকাভ্রমণে যায়। সেখানে আরেকটি নৌকা নিয়ে ৮ জন যুবক তাদের নৌকায় হানা দেয়। দুই বন্ধুকে মারধর করে নববধূকে তারা সংঘবদ্ধ ধর্ষণ করে। একপর্যায়ে তাদের নগ্ন করে ভিডিও ধারণ করে তারা।

 

নগ্ন ছবি ও ভিডিও দেখিয়ে ৯ লাখ টাকা দাবি করে তারা। টাকা না পাওয়ায় ভিডিওটি এলাকার কয়েকজনের কাছে ছড়িয়ে দেওয়া হয়। বৃহস্পতিবার নববধূর স্বামী আট জনের বিরুদ্ধে হবিগঞ্জের নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল-২ এ মামলা করেন। আদালত অভিযোগটি আমলে নিয়ে ২৪ ঘণ্টার মধ্যে মামলা রেকর্ড করতে লাখাই থানার ওসিকে নির্দেশ দেয়।

 

মামলার আসামিরা হলেন- মোড়াকড়ি গ্রামের মুছা মিয়া, মিঠু মিয়া, হৃদয় মিয়া, সুজাত মিয়া, জুয়েল মিয়া, সোলায়মান রনি, মুছা মিয়া ও শুভ মিয়া। ওই দিনই মিঠু মিয়া, সোলায়মান রনি ও শুভ মিয়াকে গ্রেফতার করে আইনশৃঙ্খলা বাহিনি।

Manual5 Ad Code

নৌকাভ্রমণে নববধূকে ‘গণধর্ষণ’, দুই আসামি রিমান্ডে

ধর্ষণের ঘটনায় গ্রেফতারকৃত ৩ আসামি

 

সর্বশেষে রাঙামাটি জেলার নানিয়ারচর থানার ইসলামপুর বউবাজার এলাকার পাহাড়ি এলাকা গোপন সংবাদের ভিত্তিতে তথ্য প্রযুক্তির সহায়তায় গ্রেফতার করা হয় মোড়াকড়ি গ্রামের পাতা মিয়ার ছেলে হৃদয় মিয়া, বকুল মিয়ার ছেলে সুজাত মিয়া এবং নিজাম মিয়ার ছেলে জুয়েল মিয়াকে।

 

সোমবার (০৬ সেপ্টেম্বর) বিকেলে নিজ কার্যালয়ে প্রেস ব্রিফিং করে বিষয়টি নিশ্চিত করেন পুলিশ সুপার এসএম মুরাদ আলি।

 

সংবাদটি শেয়ার করুন

এ সংক্রান্ত আরও সংবাদ

Manual1 Ad Code
Manual2 Ad Code