হবিগঞ্জে চিহ্নিত ডাকাতসহ ৫ পলাতক আসামি গ্রেফতার

প্রকাশিত: ২:০০ পূর্বাহ্ণ, সেপ্টেম্বর ১১, ২০২১

হবিগঞ্জে চিহ্নিত ডাকাতসহ ৫ পলাতক আসামি গ্রেফতার

Manual8 Ad Code

হবিগঞ্জ প্রতিনিধি : জেলার বানিয়াচংয়ে চিহ্নিত ডাকাত মন্তাজ মিয়াসহ পাঁচ পলাতক আসামিকে গ্রেফতার করেছে পুলিশ। বৃহস্পতিবার (০৯ সেপ্টেম্বর) রাতে উপজেলার বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়।

Manual5 Ad Code

 

Manual1 Ad Code

গ্রেফতাররা হলেন- বানিয়াচং সদরের যাত্রাপাশা মহল্লার আব্দুল কুদ্দুছের ছেলে মন্তাজ মিয়া, একই গ্রামের নিম্বর আলীর ছেলে কদর আলী, তারাসই গ্রামের নেজামত মিয়ার ছেলে রাজন মিয়া, করচা গ্রামের মানিক মিয়ার ছেলে হাবিবুর রহমান ও মাতাপুর গ্রামের আক্তার আলীর ছেলে সমছু মিয়া।

Manual2 Ad Code

 

শুক্রবার (১০ সেপ্টেম্বর) বিষয়টি নিশ্চিত করে বানিয়াচং থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ এমরান হোসেন জানান, গ্রেফতারদের মধ্যে মন্তাজ মিয়া এলাকার চিহ্নিত ডাকাত। তার বিরুদ্ধে একাধিক ডাকাতি ও চুরির মামলা রয়েছে। বাকিদের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা রয়েছে। আদালতের মাধ্যমে তাদের কারাগারে পাঠানো হয়েছে।

 

Manual1 Ad Code

সংবাদটি শেয়ার করুন

এ সংক্রান্ত আরও সংবাদ

Manual1 Ad Code
Manual2 Ad Code