সিলেট ১৯শে নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | ৪ঠা অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ
প্রকাশিত: ৫:১৩ অপরাহ্ণ, সেপ্টেম্বর ১১, ২০২১
হবিগঞ্জ প্রতিনিধি : জেলার বানিয়াচংয়ে নিয়ন্ত্রণ হারিয়ে প্রাইভেটকার পুকুরে পড়ে কাকন দাশ নামে এক নারী শিক্ষার্থী নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন নিহতের মা-বাবাসহ চারজন।
শনিবার (১১ সেপ্টেম্বর) বেলা ১১টার দিকে হবিগঞ্জ-বানিয়াচং সড়কের কবিরপুর এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহত কাকন দাশ বানিয়াচং উপজেলার সুনারু গ্রামের মতি লাল দাশের মেয়ে। তিনি সিলেট একটি কলেজের এলএলবি শিক্ষার্থী।
স্থানীয়রা জানায়, মৌলভীবাজারে নিজের এক আত্মীয়ের বাসায় থেকে লেখাপড়া করতেন কাকন। শনিবার পরিবারের লোকজন নিয়ে গ্রামের বাড়িতে ফিরছিলেন তিনি। হবিগঞ্জ-বানিয়াচং সড়কের কবিরপুর এলাকায় পৌঁছালে চালক নিয়ন্ত্রণ হারালে গাড়িটি রাস্তার পাশে পুকুরে পড়ে যায়।
এ সময় স্থানীয়রা গাড়িতে থাকা পাঁচজনকে উদ্ধার করে হবিগঞ্জ সদর হাসপাতালে নিলে কাকন দাশকে মৃত ঘোষণা করেন চিকিৎসক। বাকিদের হবিগঞ্জ সদর হাসপাতালে ভর্তি করা হয়।
হবিগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মাসুক আলী বলেন, ঘটনাস্থল থেকে একজনের মরদেহ উদ্ধার করে হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। বাকিদের হাসপাতালে পাঠানো হয়েছে।
Design and developed by ওয়েব হোম বিডি