মাধবপুরে রিকশা বের করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে ২ জনের মৃত্যু

প্রকাশিত: ১:৪৪ অপরাহ্ণ, সেপ্টেম্বর ১৩, ২০২১

মাধবপুরে রিকশা বের করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে ২ জনের মৃত্যু

Manual1 Ad Code

হবিগঞ্জ প্রতিনিধি : জেলার মাধবপুরে গ্যারেজ থেকে রিকশা বের করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে গ্যারেজ মালিকসহ দুইজনের মৃত্যু হয়েছে। সোমবার (১৩ সেপ্টেম্বর) সকালে মাধবপুর পৌরসভার ৪নং ওয়ার্ডের ফায়ার সার্ভিস এলাকায় এ ঘটনা ঘটে।

Manual1 Ad Code

 

মৃতরা হলেন- ওই উপজেলার বাগা চান্দুরা গ্রামের সাদেক মিয়ার ছেলে গ্যারেজ মালিক সুজন মিয়া ও খনকা গ্রামের কালা মিয়ার ছেলে সাহেদ মিয়া।

Manual2 Ad Code

 

Manual7 Ad Code

মাধবপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আব্দুর রাজ্জাক জানান, সকালে গ্যারেজের মালিক সুজন মিয়া ঘুমে ছিলেন। ওই সময় সাহেদ মিয়া নিজেই গ্যারেজ থেকে রিকশা আনতে যান। কিন্তু বিদ্যুতের লাইন খোলা না থাকায় রিকশায় হাত দিতেই তিনি বিদ্যুৎস্পৃষ্ট হন। তাকে বাঁচাতে গ্যারেজ মালিক সুজন মিয়া ছুটে গিয়ে টানাটানি করতে শুরু করলে তিনিও বিদ্যুৎস্পৃষ্ট হন।

 

Manual6 Ad Code

পরে স্থানীয়রা তাদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। লাশ দুটির সুরতহাল রিপোর্ট তৈরি করে ময়নাতদন্তে পাঠানো হয়েছে।

 

সংবাদটি শেয়ার করুন

এ সংক্রান্ত আরও সংবাদ

Manual1 Ad Code
Manual6 Ad Code