এহসান গ্রুপের চেয়ারম্যানসহ ৪ ভাই ৭ দিনের রিমান্ডে

প্রকাশিত: ২:১৪ অপরাহ্ণ, সেপ্টেম্বর ১৩, ২০২১

এহসান গ্রুপের চেয়ারম্যানসহ ৪ ভাই ৭ দিনের রিমান্ডে

Manual7 Ad Code

সুরমা মেইল ডেস্ক : পিরোজপুরে ১৭ হাজার কোটি টাকা আত্মসাৎ মামলায় মাল্টিপারপাস কোম্পানি এহসান গ্রুপের চেয়ারম্যান মুফতি রাগীব আহসান ও তার তিন ভাইয়ের সাত দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।

Manual4 Ad Code

 

Manual5 Ad Code

সোমবার (১৩ সেপ্টেম্বর) সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট ম. মহিউদ্দিন এ আদেশ দেন।

 

Manual2 Ad Code

জেলা আইনজীবী সমিতির সদস্য ও বাদী পক্ষের আইনজীবী এমডি নুরুল ইসলাম সরদার শাহজাহান জানান, সারাদেশে প্রতারণা করে রাগিবের পরিবার ১৭ হাজার কোটি টাকা আত্মসাৎ করেছে। এ কারণে ক্ষতিগ্রস্তদের পক্ষে আইনি সহায়তার প্রতিশ্রুতি দিয়েছে পিরোজপুরের আইনজীবীরা। মামলার তদন্ত কর্মকর্তা উপপরিদর্শক মনিরুল ইসলাম সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট ম. মহিউদ্দিনের আদালতে সাত দিনের রিমান্ড আবেদন করলে আদালত তা মঞ্জুর করেন।

Manual1 Ad Code

 

আরও পড়ুন : এমএলএম কোম্পানির নামে ১৭ হাজার কোটি টাকা আত্মসাৎ!

 

উল্লেখ্য, ভুক্তভোগীর অভিযোগের ভিত্তিতে বৃহস্পতিবার (৯ সেপ্টেম্বর) দিবাগত রাতে র‌্যাব সদর দফতরের গোয়েন্দা শাখা ও র‌্যাব-১০ এর একটি দল রাজধানীর শাহাবাগ থানার তোপখানা রোড এলাকায় অভিযান চালিয়ে রাগীব আহসান (৪১) ও তার সহযোগী আবুল বাশার খানকে (৩৭) গ্রেফতার করে। এর আগে বিকেলে সদর উপজেলার খলিশাখালী এলাকা থেকে মাওলানা মাহমুদুল হাসান ও মো. খাইরুল বাশারকে পিরোজপুর সদর থানা পুলিশ গ্রেফতার করে।

 

সংবাদটি শেয়ার করুন

এ সংক্রান্ত আরও সংবাদ

Manual1 Ad Code
Manual7 Ad Code