মৌলভীবাজারে ‘ম্যাগনেট পিলার’ খোঁজার মেটাল ডিটেক্টরসহ যন্ত্রাংশ উদ্ধার

প্রকাশিত: ৩:১৩ পূর্বাহ্ণ, সেপ্টেম্বর ১৪, ২০২১

মৌলভীবাজারে ‘ম্যাগনেট পিলার’ খোঁজার মেটাল ডিটেক্টরসহ যন্ত্রাংশ উদ্ধার

Manual3 Ad Code

নিজস্ব প্রতিবেদক : র‌্যাব-৯’র অভিযানে মৌলভীবাজারের কমলগঞ্জে পরিত্যাক্ত অবস্থায় ‘ম্যাগনেট পিলার’ খোঁজার বিদেশী প্রফেশনাল গোল্ড মেটাল ডিটেক্টর ফাইন্ডারসহ বেশ কিছু যন্ত্রাংশ উদ্ধার করা হয়েছে।

 

সোমবার (১৩ সেপ্টেম্বর) রাতে র‌্যাব-৯’র মিডিয়া অফিসার মেজর মাহফুজুর রহমান স্বাক্ষরিত সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করেছেন।

 

এর আগে, রোববার (১২ সেপ্টেম্বর) বিকেলে উপজেলার ভানুগাছ বাজারের কলেজ রোড এলাকায় গোপন সংবাদের ভিত্তিতে র‌্যাব অভিযান চালিয়ে এগুলো উদ্ধার করে র‌্যাব-৯, সিপিসি-২ (শ্রীমঙ্গল ক্যাম্প) এর একটি আভিযানিক দল। অভিযানে নেতৃত্ব দেন জ্যেষ্ঠ সহকারী পুলিশ সুপার (এএসপি) মো. লুৎফর রহমান।

Manual8 Ad Code

 

Manual8 Ad Code

র‌্যাব জানায়, অভিযানে একটি বিদেশী ডিটেকক্টর মেশিনের বক্স (বিদেশী প্রফেশনাল গোল্ড মেটাল ডিটেক্টর ফাইন্ডার, স্ক্যানার আন্ডারগ্রাউন্ড লং রেঞ্জ, গোল্ড ডিটেক্টর ডিগার, ডায়মন্ড-সিলভার-কপার-গোল্ড ডিটেক্টর সরঞ্জাম বক্স), ২৪টি খাবার স্যালাইন, ১৯টি ওরস্যালাইন এন, ৪৩টি এনআরজি, ৫টি কসটেপ, একটি ব্যাগ, একটি ইউজার ম্যানুয়েল বই উদ্ধার করা হয়েছে। পরে এগুলো কমলগঞ্জ থানায় হস্তান্তর করা হয়েছে বলে জানায় র‌্যাব।

Manual1 Ad Code

 

Manual1 Ad Code

সংবাদটি শেয়ার করুন

এ সংক্রান্ত আরও সংবাদ

Manual1 Ad Code
Manual4 Ad Code