হবিগঞ্জে সিএনজিতে বাসের ধাক্কা, প্রাণ গেলো শিক্ষক-শিক্ষার্থীর

প্রকাশিত: ৭:১৬ অপরাহ্ণ, সেপ্টেম্বর ১৫, ২০২১

হবিগঞ্জে সিএনজিতে বাসের ধাক্কা, প্রাণ গেলো শিক্ষক-শিক্ষার্থীর

Manual4 Ad Code

হবিগঞ্জ প্রতিনিধি : হবিগঞ্জে বাসের ধাক্কায় সিএনজি অটোরিকশার দুই যাত্রী নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরো চারজন।

 

বুধবার (১৫ সেপ্টেম্বর) বিকেলে হবিগঞ্জ-শায়েস্তাগঞ্জ সড়কের ধুলিয়াখাল আমতলী এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

Manual5 Ad Code

 

নিহতরা হলেন- চুনারুঘাট উপজেলার শানখলা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক রোকেয়া খাতুন ও সদর উপজেলার শরীফপুরের ইদ্রিস আলীর ছেলে কলেজছাত্র সাইফুল ইসলাম।

 

আহতরা হলেন- হবিগঞ্জ শহরের শায়েস্তানগরের জামাল মিয়ার স্ত্রী আছমা খাতুন, একই এলাকার ওয়াহিদুর রহমানের স্ত্রী মারিয়া খাতুন ও তার মেয়ে আরিয়া আক্তার, চুনারুঘাট উপজেলার দেওন্দি এলাকার দেবানন্দ দাশের ছেলে চন্দন কুমার দাশ।

 

Manual5 Ad Code

প্রত্যক্ষদর্শীরা জানান, অটোরিকশাটি হবিগঞ্জ যাচ্ছিল। ধুলিয়াখাল আমতলী এলাকায় আরেকটি অটোরিকশাকে ওভারটেক করতে গিয়ে শ্রীমঙ্গলগামী বাসের ধাক্কায় সিএনজিটি দুমড়ে-মুচড়ে যায়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে হতাহতদের উদ্ধার করে।

 

Manual3 Ad Code

হবিগঞ্জ সদর থানার এসআই সাইদুর রহমান জানান, দুর্ঘটনায় শিক্ষক রোকেয়া খাতুন ঘটনাস্থলেই মারা যান। পরে আহত পাঁচজনকে উদ্ধার করে হবিগঞ্জ সদর আধুনিক হাসপাতালে নেয়ার পর সাইফুল নামে আরেকজনকে মৃত ঘোষণা করেন চিকিৎসক।

Manual1 Ad Code

 

বাকিদের মধ্যে তিনজনকে হবিগঞ্জ সদর আধুনিক হাসপাতালে ভর্তি করা হয়েছে। এছাড়া শিশু আরিয়া আক্তারকে আশঙ্কাজনক অবস্থায় ঢাকা পঙ্গু হাসপাতালে পাঠানো হয়েছে।

 

সংবাদটি শেয়ার করুন

এ সংক্রান্ত আরও সংবাদ

Manual1 Ad Code
Manual4 Ad Code