সিলেট ১৯শে নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | ৪ঠা অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ
প্রকাশিত: ৪:৫২ অপরাহ্ণ, সেপ্টেম্বর ১৮, ২০২১
নিজস্ব প্রতিবেদক : মৌলভীবাজারের কুলাউড়ায় বিপুল পরিমাণ ইয়াবাসহ মো: লুৎফুর রহমান নামে এক মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে র্যাব-৯।
শনিবার (১৮ সেপ্টেম্বর) র্যাব-৯ এর মিডিয়া অফিসার মেজর মাহফুজুর রহমান এ তথ্য নিশ্চিত করেছেন।
তিনি জানান, শুক্রবার (১৭ সেপ্টেম্বর) দুপুরে গোপন সংবাদের ভিত্তিতে অতিরিক্ত পুলিশ সুপার বসু দত্ত চাকমা ও সিনিয়র এএসপি মো: লুৎফুর রহমানের নেতৃত্বে অভিযান চালিয়ে কুলাউড়া পৌরসভা রোড থেকে তাকে গ্রেপ্তার করে র্যাব-৯ সিপিসি-২ (শ্রীমঙ্গল ক্যাম্প) এর আভিযানিক দল। এ সময় তার নিকট হতে ১৭৮৫ পিস ইয়াবা জব্দ করা হয়।
গ্রেপ্তারকৃত মো: লুৎফুর রহমান (৩৫) বড়লেখা থানা এলাকার পূর্ব সাতকরাকান্দি গ্রামের মৃত লতিব আলীর ছেলে।
তাদের বিরুদ্ধে থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করে কুলাউড়া থানায় হস্তান্তর করা হয়েছে বলেও জানান মেজর মাহফুজুর।
Design and developed by ওয়েব হোম বিডি