হবিগঞ্জে ছোট ভাইকে পিটিয়ে মারলো বড় ভাই

প্রকাশিত: ৫:২৮ অপরাহ্ণ, সেপ্টেম্বর ২২, ২০২১

হবিগঞ্জে ছোট ভাইকে পিটিয়ে মারলো বড় ভাই

Manual1 Ad Code

হবিগঞ্জ প্রতিনিধি : হবিগঞ্জে পৈত্রিক সম্পত্তি নিয়ে বড় ভাইয়ের হামলায় সনজব আলী নামে অপর এক ভাই নিহত হয়েছেন।

 

খবর পেয়ে বুধবার (২২ সেপ্টেম্বর) দুপুরে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য হবিগঞ্জ সদর আধুনিক হাসপাতাল মর্গে পাঠিয়েছে পুলিশ।

Manual2 Ad Code

 

এ ঘটনায় জড়িত থাকার অভিযোগে অভিযান চালিয়ে ৪ জনকে আটক করা হয়েছে। তাদের থানায় জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।

 

Manual5 Ad Code

নিহত সনজব আলী হবিগঞ্জ সদর উপজেলার পইল গ্রামের সিরাজ আলীর ছেলে।

 

স্থানীয় সূত্র জানা গেছে, পৈতৃক সম্পত্তি নিয়ে সনজব আলী ও তার বড় ভাই তৈয়ব আলীর মধ্যে দীর্ঘদিন ধরে বিরোধ চলে আসছিল। মঙ্গলবার রাতে বিষয়টি নিয়ে তাদের মধ্যে কথা-কাটাকাটি হয়। একপর্যায়ে দুই ভাইয়ের তর্ক রূপ নেয় হাতাহাতিতে। পরে তাদের মধ্যে সংঘর্ষ হয়। এতে সনজব আলীসহ বেশ কয়েকজন আহত হন। খবর পেয়ে স্থানীয়রা আহতদের উদ্ধার করে হাসপাতালে পাঠায়। হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় বুধবার মারা যান সনজব আলী।

 

হবিগঞ্জ সদর থানার ওসি (তদন্ত) দৌস মোহাম্মদ জানান, তাদের ভাইদের মধ্যে পৈত্রিক সম্পত্তি নিয়ে বিরোধ ছিল। এরই প্রেক্ষিতে তারা জাম্বুরা পাড়াকে কেন্দ্র করে সংঘর্ষে জড়ান। এ ঘটনায় আটকদের জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। তবে এখন পর্যন্ত কোনো মামলা হয়নি।

Manual7 Ad Code

 

Manual5 Ad Code

হবিগঞ্জ সদর আধুনিক হাসপাতালের চিকিৎসক ডা. নাদিরা আক্তার জানান, মরদেহের গায়ে আঘাতের চিহ্ন রয়েছে। মরদেহ ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। রিপোর্ট পেলে মৃত্যুর সঠিক কারণ জানা যাবে।

 

এদিকে, এ ঘটনার খবর পেয়ে হাসপাতালে নিহতের স্বজনদের কাছ থেকে পুরো ঘটনার বর্ণনা শোনেন পুলিশ সুপার এসএম মুরাদ আলি।

 

সংবাদটি শেয়ার করুন

এ সংক্রান্ত আরও সংবাদ

Manual1 Ad Code
Manual4 Ad Code