আজমিরীগঞ্জে জামাই-শ্বশুরের সংঘর্ষে আহত ৩০

প্রকাশিত: ৫:৫৭ অপরাহ্ণ, সেপ্টেম্বর ২৫, ২০২১

আজমিরীগঞ্জে জামাই-শ্বশুরের সংঘর্ষে আহত ৩০

Manual6 Ad Code

হবিগঞ্জ প্রতিনিধি : জেলার আজমিরীগঞ্জে টিউবওয়েলের পাইপ ভাঙা নিয়ে জামাই ও শ্বশুরবাড়ির লোকজনের সংঘর্ষে নারীসহ ৩০ জন আহত হয়েছে।

Manual2 Ad Code

 

শনিবার (২৫ সেপ্টেম্বর) দুপুরে উপজেলার শিবপাশা গ্রামে এ ঘটনা ঘটে। আহতদের হবিগঞ্জ সদর আধুনিক হাসপাতালে ভর্তি করা হয়েছে।

 

Manual2 Ad Code

স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, কিছুদিন আগে শিবপাশা গ্রামের মাতাবুর রহমানের মেয়েকে বিয়ে করেন মোজাক্কির মিয়া। তাদের বাড়ি পাশাপাশি। শনিবার মোজাক্কির মিয়ার চাচাতো ভাইয়ের সঙ্গে টিউবওয়েলের পাইপ ভাঙা নিয়ে শ্বশুরের কথা কাটাকাটি হয়। এরই জেরে দেশীয় অস্ত্র নিয়ে শ্বশুর মাতাবুর রহমানের লোকজনের ওপর হামলা চালান জামাইয়ের লোকজন। এতে নারীসহ ৩০ জন আহত হন।

 

গুরুতর অবস্থায় রোখন মিয়া, আমান মিয়া, জুয়েল মিয়া, মহসিন মিয়া, মোবাশ্বির মিয়া, টিটু মিয়া, জনি মিয়া, কিরণ মিয়া, সামিউল হক, মুছা মিয়া, রেজ্জাক মিয়া, কবির মিয়া, শিমুল মিয়া, ফাতেমা বেগম, এবাদুর রহমান ও লতিফুর রহমানকে সদর আধুনিক হাসপাতালে ভর্তি করা হয়েছে।

Manual7 Ad Code

 

Manual2 Ad Code

আজমিরীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. নূরুল ইসলাম সংঘর্ষের সত্যতা নিশ্চিত করে বলেন, পরিস্থিতি স্বাভাবিক রয়েছে। তবে শুধু পাইপ ভাঙা নিয়ে এ ঘটনা ঘটেনি। জামাই-শ্বশুরের মধ্যে পূর্বের বিরোধ রয়েছে।

 

সংবাদটি শেয়ার করুন

এ সংক্রান্ত আরও সংবাদ

Manual1 Ad Code
Manual8 Ad Code