নালায় পড়ে কলেজ ছাত্রী নিখোঁজ

প্রকাশিত: ২:০৭ পূর্বাহ্ণ, সেপ্টেম্বর ২৮, ২০২১

নালায় পড়ে কলেজ ছাত্রী নিখোঁজ

Manual6 Ad Code

সুরমা মেইল ডেস্ক : চট্টগ্রামের আগ্রাবাদ থেকে চশমা কিনে বাসায় ফেরার পথে পা পিছলে নালায় পড়ে নিখোঁজ হয়েছেন সাদিয়া নামের এক তরুণী।

 

Manual6 Ad Code

সোমবার (২৭ সেপ্টেম্বর) রাত সোয়া ১০টার দিকে এ ঘটনা ঘটে। সাদিয়া নগরীর ইসলামিয়া কলেজের ছাত্রী। তার খোঁজে অভিযান শুরু করেছে ফায়ার সার্ভিসের একাধিক টিম।

Manual5 Ad Code

 

ফায়ার সার্ভিস আগ্রাবাদের স্টেশন কর্মকর্তা নিউটন দাস বলেন, রাতে আগ্রাবাদ থেকে বাসায় ফেরার পথে ফুটপাত দিয়ে হাঁটার সময় নালায় পড়ে যান সাদিয়া। এ সময় তার সঙ্গে থাকা মামা ঝাঁপিয়ে পড়লেও তাকে খুঁজে পাননি।

Manual7 Ad Code

 

বৃষ্টি হওয়ায় ফুটপাত পিচ্ছিল ছিল জানিয়ে তিনি বলেন, নালায় অন্ধকার ও প্রচুর ময়লা থাকায় আমাদেরও উদ্ধার অভিযান চালাতে সমস্যায় পড়তে হচ্ছে। আমাদের একাধিক টিম কাজ শুরু করেছে। এ দেড় কিলোমিটারের দীর্ঘ নালাটি সড়কের নিচে হওয়ায় তাকে খুঁজে পাওয়া কঠিন হবে।

Manual6 Ad Code

 

সংবাদটি শেয়ার করুন

এ সংক্রান্ত আরও সংবাদ

Manual1 Ad Code
Manual5 Ad Code