ট্রেনের ধাক্কায় শিশুর মৃত্যু

প্রকাশিত: ১:৩৭ পূর্বাহ্ণ, সেপ্টেম্বর ২৯, ২০২১

ট্রেনের ধাক্কায় শিশুর মৃত্যু

Manual6 Ad Code

হবিগঞ্জ প্রতিনিধি : ঢাকা সিলেট রেলপথের হবিগঞ্জের লস্করপুর এলাকায় ট্রেনের ধাক্কায় মিনহাজ মিয়া নামে এক শিশু নিহত হয়েছে।

Manual1 Ad Code

 

মঙ্গলবার (২৮ সেপ্টেম্বর) দুপুরে লস্করপুর রেল ক্রসিং এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত মিনহাজ মিয়া লস্করপুর এলাকার মুরাদ মিয়ার ছেলে।

 

নিহতের বাবা মুরাদ মিয়া জানান, আমাদের বাড়ির পার্শ্ববর্তী একটি পুকুরে মিনহাজের নানা মাছ ধরছিল। এসময় সে রেল লাইনের পার্শ্বে খেলা করছিল। খেলার এক পর্যায়ে ঢাকা থেকে সিলেটগামী একটি ট্রেন মিনহাজকে ধাক্কা দেয়। এতে মিনহাজ গুরুতর আহত হয়। পরে তাৎক্ষণিক উদ্ধার করে হবিগঞ্জ সদর আধুনিক হাসপাতালে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

Manual8 Ad Code

 

হবিগঞ্জ সদর আধুনিক হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার ডা. মিঠুন রায় জানান, ট্রেনের ধাক্কায় ওই শিশুটি গুরুতর আহত হয়। তাকে হাসপাতালে নিয়ে আসার আগেই সে মারা যায়।

 

হবিগঞ্জ সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মাসুক আলী জানান, লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে প্রেরণ করা হয়েছে।

Manual8 Ad Code

 

Manual2 Ad Code

সংবাদটি শেয়ার করুন

এ সংক্রান্ত আরও সংবাদ

Manual1 Ad Code
Manual2 Ad Code