বানিয়াচংয়ে ভাতিজার বল্লমের আঘাতে না ফেরার দেশে চাচার

প্রকাশিত: ৩:৩৯ অপরাহ্ণ, অক্টোবর ৪, ২০২১

বানিয়াচংয়ে ভাতিজার বল্লমের আঘাতে না ফেরার দেশে চাচার

Manual6 Ad Code

হবিগঞ্জ প্রতিনিধি : জেলার বানিয়াচংয়ে শিশুদের ঝগড়াকে কেন্দ্র করে ভাতিজার ফিকলের (বল্লম) আঘাতে চাচা সাহাব উদ্দিন (৩২) নিহত হয়েছেন। সোমবার (০৪ অক্টোবর) সকাল ১০টার দিকে এ ঘটনা ঘটেছে।

 

Manual5 Ad Code

জানা যায়, বানিয়াচং উপজেলার যাত্রাপাশা গ্রামের ইরফান উল্ল্যার দুই ছেলে সাহাব উদ্দিন ও হারুন মিয়ার মধ্যে জমি সংক্রান্ত বিষয় নিয়ে দীর্ঘদিন ধরে বিরোধ চলে আসছে। রোববার বিকেলে তাদের ওই দুই পরিবারের শিশুদের খেলাকে কেন্দ্র করে সাহাব উদ্দিন ও হারুন মিয়ার স্ত্রীর মধ্যে ঝগড়া হয়। এর জের ধরে সোমবার সকালে দুই ভাইয়ের মধ্যে বাকবিতণ্ডা হয়। এক পর্যায়ে হারুন মিয়ার ছেলে আনোয়ার হোসেন বাবার পক্ষ নিয়ে চাচা সাহাব উদ্দিনকে ফিকল (বল্লম) দিয়ে পিটে আঘাত করলে গুরুতর আহত হন।

 

পরিবারের লোকজন তাকে হবিগঞ্জ উদ্ধার করে সদর হাসপাতালে নিয়ে আসলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

Manual4 Ad Code

 

বানিয়াচং থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এমরান হোসেন জানান, হত্যাকাণ্ডের খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে ময়নাতদন্তের জন্য লাশ উদ্ধার করে মর্গে পাঠানো হয়েছে এবং হত্যাকাণ্ডে জড়িতদের গ্রেফতারে পুলিশ অভিযান চালাচ্ছে।

Manual2 Ad Code

 

Manual3 Ad Code

সংবাদটি শেয়ার করুন

এ সংক্রান্ত আরও সংবাদ

Manual1 Ad Code
Manual8 Ad Code