স্ত্রীকে হত্যার পর স্বামীর আত্মসমর্পণ, দিলেন হত্যার বিবরণ

প্রকাশিত: ৩:২৭ অপরাহ্ণ, অক্টোবর ৬, ২০২১

স্ত্রীকে হত্যার পর স্বামীর আত্মসমর্পণ, দিলেন হত্যার বিবরণ

Manual2 Ad Code

ঠাকুরগাঁও প্রতিনিধি : ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈলে রোকসানা বেগম (৫৫) নামে এক গৃহবধূকে হত্যা করা হয়েছে। এ ঘটনার পর নিহতের স্বামী হাবিবুর রহমান (৫৮) থানায় গিয়ে আত্মসমর্পণ করে হত্যার দায় স্বীকার করেছেন।

Manual3 Ad Code

 

Manual5 Ad Code

বুধবার (০৬ অক্টোবর) রাণীশংকৈল উপজেলার হোসেনগাঁও ইউনিয়নের নাড়াদিঘী গ্রামে এ ঘটনা ঘটেছে।

 

Manual3 Ad Code

পুলিশ জানায়, পারিবারিক কলহে বেশ কিছুদিন থেকেই হাবিবুর ও তার স্ত্রীর ঝগড়া চলে আসছিলো। বুধবার ভোরে রোকসানা ঘুমিয়েছিলেন। সে সময় একটি লোহার সাবল দিয়ে মাথায় আঘাত করলে রোকসানা ঘটনাস্থলেই মারা যান। পরে থানায় গিয়ে নিজেই ঘটনার সব বিবরণ দেন স্বামী।

 

রাণীশংকৈল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাহিদ ইকবাল বলেন, হত্যার ঘটনাটি হাবিবুর রহমান নিজেই স্বীকার করেছেন। তাকে আটক রাখা হয়েছে। মরদেহ উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় মামলা প্রক্রিয়াধীন।

Manual6 Ad Code

 

সংবাদটি শেয়ার করুন

এ সংক্রান্ত আরও সংবাদ

Manual1 Ad Code
Manual8 Ad Code