লাখাইয়ে ট্রাক-মোটরসাইকেলের সংঘর্ষে প্রবাসীর মৃত্যু

প্রকাশিত: ৪:৪৮ অপরাহ্ণ, অক্টোবর ৬, ২০২১

লাখাইয়ে ট্রাক-মোটরসাইকেলের সংঘর্ষে প্রবাসীর মৃত্যু

Manual5 Ad Code

হবিগঞ্জ প্রতিনিধি : জেলার লাখাইয়ে ট্রাক ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে মোটরবাইক আরোহী এক প্রবাসী নিহত হয়েছেন। বুধবার (০৬ অক্টোবর) দুপুরে হবিগঞ্জ-লাখাই সড়কের বামৈ গ্রামের গ্রামীন টাওয়ার সংলগ্ন স্থানে এ ঘটনা ঘটেছে।

 

Manual4 Ad Code

স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, উপজেলার ফুলবাড়িয়া গ্রামের সুপুম মিয়ার পুত্র সৌদী প্রবাসী শামীম আহমেদ (৩৫) মোটরসাইকেলযোগে হবিগঞ্জ-লাখাই সড়কের বামৈ গ্রামের পূর্বপাশের গ্রামীন টাওয়ার সংলগ্ন স্থানে পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি ট্রাকের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে শামীম আহমেদ গুরুতর আহত হন। স্থানীয়রা তাকে উদ্ধার করে লাখাই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

 

সংবাদ পেয়ে পুলিশ লাশ উদ্ধার করে থানায় নিয়ে গিয়ে সুরতহাল প্রতিবেদন তৈরি করে মর্গে প্রেরণের প্রস্তুতি নিচ্ছে বলে জানিয়েছেন এসআই সাদ্দাম হোসেন। ঘাতক ট্রাকটি থানায় আটক রয়েছে। এর চালক পলাতক।

Manual5 Ad Code

 

Manual8 Ad Code

লাখাই থানার ওসি (তদন্ত) মহি উদ্দিন সুমন দুর্ঘটনায় প্রবাসী নিহত হওয়ার বিষয়টি নিশ্চিত করেছেন।

 

Manual2 Ad Code

সংবাদটি শেয়ার করুন

এ সংক্রান্ত আরও সংবাদ

Manual1 Ad Code
Manual5 Ad Code