সিলেট ১৯শে নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | ৪ঠা অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ
প্রকাশিত: ৫:১০ অপরাহ্ণ, অক্টোবর ৬, ২০২১
ছবি : ফাইল প্রতীকী
হবিগঞ্জ প্রতিনিধি : হবিগঞ্জ শহরতলীতে শাশুড়ীকে কুপিয়ে হত্যার অভিযোগে পুত্রবধূ নাজমা চৌধুরীকে (৪০) আটক করেছে পুলিশ। বুধবার (৬ অক্টোবর) সকালে পুলিশ পুত্রবধূকে আটক করা হয়।
সূত্র জানায়, পুত্রবধূ নাজমা চৌধুরীর সাথে তার শাশুড়ী সফর চাঁনের সাথে তুচ্ছ বিষয় নিয়ে ঝগড়া হতো প্রতিনিয়ত। সোমবার (০৫ অক্টোবর) দিবাগত রাতে তাদের মধ্যে বাকবিতন্ডা হয়। পরে শাশুড়ীকে কুপিয়ে আহত করে পুত্রবধূ। স্হানীয় লোকজন উদ্বার করে হবিগঞ্জ জেলা সদর হাসপাতাল নিয়ে প্রাথমিক চিকিৎসা করায়।
মঙ্গলবার (০৫ অক্টোবর) রাতে তার শাশুড়ী সফর চাঁন (৭০) পুনরায় অসুস্থ হয়ে পড়লে সদর হাসপাতাল নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। এ ঘটনায় পুলিশ জিজ্ঞাসাবাদের জন্য পুত্রবধূ নাজমা চৌধুরীকে আটক করেছে।
হবিগঞ্জ সদর থানার ওসি (তদন্ত) দৌস মোহাম্মদের নেতৃত্বে একদল পুলিশ ঘটনাস্থলে গিয়ে নিহতের মৃতদেহ উদ্বার করে। সুরত হাল রিপোর্ট তৈরি করে ময়নাতদন্তের জন্য হবিগঞ্জ সদর হাসপাতাল মর্গে প্রেরণ করেন।
হবিগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাসুক আলী জানান, লাশ উদ্ধার করে সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। ঘটনায় জড়িত পুত্রবধূ নাজমা চৌধুরীকে জিজ্ঞাসাবাদ চলছে।
Design and developed by ওয়েব হোম বিডি