সিলেট ১৯শে নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | ৪ঠা অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ
প্রকাশিত: ২:৩২ অপরাহ্ণ, অক্টোবর ৭, ২০২১
বাসের ধাক্কায় দুমড়ে-মুচড়ে যাওয়া মোটরসাইকেল
ঠাকুরগাঁও প্রতিনিধি : ঠাকুরগাঁওয়ে বাসের ধাক্কায় দুই এনজিওকর্মী নিহত হয়েছেন। বৃহস্পতিবার (০৭ অক্টোবর) সকালে ঠাকুরগাঁও-ঢাকা মহাসড়কের ২৯ মাইল-কদমতলী এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন- দিনাজপুরের বীরগঞ্জ উপজেলার সঞ্জিত রায় ও সাহাদত হোসেন। দুজনই এনজিওতে চাকরি করতেন।
প্রত্যক্ষদর্শীদের বরাত দিয়ে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের স্টেশন ইনচার্জ সারোয়ার হোসেন জানান, ঢাকা থেকে আসা পঞ্চগড়গামী যাত্রীবাহী নৈশকোচের সঙ্গে বিপরীত দিক থেকে আসা মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই দুই মোটরসাইকেল আরোহীর মৃত্যু হয়। খবর পেয়ে দমকল বাহিনীর কর্মীরা ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে।
Design and developed by ওয়েব হোম বিডি