মায়ের উপর নির্যাতন: নবীগঞ্জে ছেলের ১০ মাস ১০ দিনের কারাদণ্ড

প্রকাশিত: ১:৫৯ পূর্বাহ্ণ, অক্টোবর ৯, ২০২১

মায়ের উপর নির্যাতন: নবীগঞ্জে ছেলের ১০ মাস ১০ দিনের কারাদণ্ড

Manual3 Ad Code

নবীগঞ্জ সংবাদদাতা : হবিগঞ্জের নবীগঞ্জে মায়ের উপর নির্যাতনের দায়ে মিশন মিয়া (২১) নামে এক যুবককে ১০ মাস ১০ দিনের কারাদণ্ড দিয়েছে মোবাইল কোর্ট। নবীগঞ্জে পৌর এলাকার পূর্ব-তিমিরপুর গ্রামে মা’কে নির্যাতনের ঘটনা ঘটে।

Manual8 Ad Code

 

শুক্রবার (০৮ অক্টোবর) রাত ১০টার দিকে নবীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট শেখ মহিউদ্দিন মোবাইল কোর্ট পরিচালনা করে এ দণ্ডাদেশ দেন।

 

দণ্ডাদেশপ্রাপ্ত মিশন মিয়া নবীগঞ্জ পৌর এলাকার পূর্ব-তিমিরপুর গ্রামের মৃত হোসেন মিয়ার ছেলে।

 

জানা যায়, মিশন মিয়া বিবাহিত হলেও বেকার। মা দর্জির কাজ করে সংসারের খরচ জোগান। প্রায়ই মা’কে টাকার জন্য মারধর ও আসবাবপত্র ভাঙচুর করে আসছিল মিশন মিয়া। শুক্রবার সন্ধ্যায় টাকার জন্য মায়ের উপর অমানবিক নির্যাতন শুরু করে মিশন। এক পর্যায়ে দা নিয়ে মাকে মারতে গেলে চিৎকার শুনে আশপাশের লোকজন এসে মিশন মিয়াকে আটক করে।

 

খবর পেয়ে নবীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট শেখ মহিউদ্দিনের নেতৃত্বে নবীগঞ্জ থানার এসআই আমীর হামজা সহকারে একদল পুলিশ ঘটনাস্থলে পৌঁছালে এলাকাবাসী মিশন মিয়াকে পুলিশের কাছে সোপর্দ। পরে এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট শেখ মহিউদ্দিন মোবাইল কোর্ট পরিচালনা করে মা’কে নির্যাতনের দায়ে মিশনকে ১০ মাস ১০ দিনের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করেন।

Manual4 Ad Code

 

Manual4 Ad Code

নবীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট শেখ মহিউদ্দিন মোবাইল কোর্ট পরিচালনার সত্যতা নিশ্চিত করে জানান, মাকে প্রায়ই নির্যাতন করতো মিশন, আগে থেকেই অভিযোগ ছিল। শুক্রবার ফের নির্যাতনের খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছে মোবাইল কোর্ট পরিচালনা করে তাকে ১০ মাস ১০ দিনের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করি।

Manual4 Ad Code

 

সংবাদটি শেয়ার করুন

এ সংক্রান্ত আরও সংবাদ

Manual1 Ad Code
Manual7 Ad Code