তাবিজেও টিকল না প্রেম, ফেসবুকে স্ট্যাটাস দিয়ে প্রেমিকের আত্মহত্যা

প্রকাশিত: ১:৫৯ পূর্বাহ্ণ, অক্টোবর ১০, ২০২১

তাবিজেও টিকল না প্রেম, ফেসবুকে স্ট্যাটাস দিয়ে প্রেমিকের আত্মহত্যা

Manual3 Ad Code

নিহত কলেজছাত্র ইজাজুলের ফাইল ছবি বামে


হবিগঞ্জ প্রতিনিধি : তাবিজ করেও প্রেমিকাকে না পেয়ে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে স্ট্যাটাস দিয়ে বিষপান করে আত্মহত্যা করেছে ইজাজুল (২৪) নামে এক যুবক। এ নিয়ে এলাকায় চাঞ্চল্য সৃষ্টি হয়েছে।

 

গত বৃহস্পতিবার (০৭ অক্টোবর) রাতে হবিগঞ্জের আজমিরীগঞ্জ উপজেলার পশ্চিমভাগ গ্রামে ঘটনাটি ঘটেছে। ময়নাতদন্ত শেষে শনিবার (০৯ অক্টোবর) বিকেলে ইজাজুলের লাশ পরিবারের কাছে হস্তান্তর করে পুলিশ।

 

নিহত প্রেমিক ইজাজুল তালুকদার (২৪) পশ্চিমভাগ গ্রামের ইব্রাহিম তালুকদারের ছেলে ও হবিগঞ্জ সরকারি বৃন্দাবন কলেজের শিক্ষার্থী।

 

Manual7 Ad Code

নিহতের পরিবারের বরাত দিয়ে শিবপাশা পুলিশ ফাঁড়ির ইনচার্জ গোলাম কিবরিয়া হাসান জানান, দীর্ঘদিন ধরে খালাতো বোনের সঙ্গে ইজাজুলের প্রেম চলছিল। দুজনে একে-অপরকে কাছে পেতে চাইলেও মেনে নেয়নি তরুণীর পরিবার। তাই খালাতো বোনকে কাছে পেতে পশ্চিমভাগ গ্রামের কদমতারা মাস্টারবাড়ি জামে মসজিদের ইমাম মাওলানা হুমায়ুন কবিরের দ্বারস্থ হন ইজাজুল। প্রেমিক-প্রেমিকা যেন এক হতে পারেন সেজন্য তাবিজ দেন মাওলানা হুমায়ুন। কিন্তু এতে কোনো কাজ হয়নি। শেষে অতিষ্ঠ হয়ে বৃহস্পতিবার রাতে নিজের ফেসবুক আইডিতে স্ট্যাটাস দিয়ে বিষপান করেন ইজাজুল। পরে তাকে উদ্ধার করে হবিগঞ্জ সদর আধুনিক হাসপাতালে নিলে রাতেই তিনি মারা যান।

 

গোলাম কিবরিয়া আরো জানান, এর আগেও কয়েকবার আত্মহত্যার চেষ্টা করেন ইজাজুল। এ নিয়ে আদালতে তার বাবা ইব্রাহিম তালুকদার মামলাও করেছিলেন। পরে সেই মামলায় জামিনে রয়েছেন ওই মসজিদের ইমাম।

Manual8 Ad Code

 

বিষয়টি অস্বীকার করে মাওলানা হুমায়ুন কবির বলেন, তারা নিজেরাই আমার কাছে ওই মেয়েকে তাবিজ করতে এসেছিলেন। আমি তাবিজ করে না দেওয়ায় ক্ষিপ্ত হয়ে আমার ওপর এ অভিযোগ আনেন তারা।

Manual8 Ad Code

 

Manual4 Ad Code

সংবাদটি শেয়ার করুন

এ সংক্রান্ত আরও সংবাদ

Manual1 Ad Code
Manual7 Ad Code