সিলেট ১৯শে নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | ৪ঠা অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ
প্রকাশিত: ১২:৫২ পূর্বাহ্ণ, অক্টোবর ১২, ২০২১
হবিগঞ্জ প্রতিনিধি : হবিগঞ্জের নবীগঞ্জে তৃতীয় শ্রেণির এক ছাত্রীকে ইভটিজিং করার অপরাধে মো. মিয়াদ মিয়া নামে এক যুবককে আটক করে কারাদণ্ড দেওয়া হয়েছে।
সোমবার (১১ অক্টোবর) দুপুরে এ দণ্ডাদেশ দেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট শেখ মহি উদ্দিন। দণ্ডপ্রাপ্ত মিয়াদ মিয়া উপজেলার ঝিলকা গ্রামের গউস মিয়ার ছেলে।
ইউএনও শেখ মহি উদ্দিন জানান, মিয়াদ মিয়া নামে ওই যুবক স্থানীয় তৃতীয় শ্রেণির ৮ বছর বয়সী এক ছাত্রীকে ইভটিজিং করে। পরে বিষয়টি জানতে পেরে অভিযান পুলিশ অভিযান চালিয়ে তাকে আটক করে। পরে তাকে ভ্রাম্যমাণ আদালতে হাজির করা হলে সে তার নিজের দোষ স্বীকার করে। পরে মোবাইল কোর্ট আইন ২০০৯ এর ৭ (২) ধারা মতে দোষী সাব্যস্ত করে ৬ মাস বিনাশ্রম কারাদণ্ড দেয়া হয় তাকে। অভিযানকে সহায়তা করেন এসআই লুৎফুর রহমানসহ একদল পুলিশ।
ইউএনও আরো জানান, ইভটিজিং রোধে উপজেলা প্রশাসন বদ্ধপরিকর।
Design and developed by ওয়েব হোম বিডি