সিলেট ১৯শে নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | ৪ঠা অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ
প্রকাশিত: ৩:০৭ অপরাহ্ণ, অক্টোবর ১৪, ২০২১
চট্টগ্রাম প্রতিনিধি : চট্টগ্রামের মিরসরাই জোরারগঞ্জ এলাকায় স্বামী, স্ত্রী ও সন্তানকে কুপিয়ে করে হত্যা করেছে দুর্বৃত্তরা। বৃহস্পতিবার (১৪ অক্টোবর) ভোর রাতে উপজেলার মধ্যম সোনাপুর এলাকায় এ ঘটনা ঘটে।
নিহতরা হলেন- স্থানীয় মুদি দোকানদার মোহাম্মদ মোস্তফা (৫৬), তার স্ত্রী জোছনা বেগম (৪৫) ও তাদের ছোট ছেলে আহমেদ হোসেন (২৫)। এ ঘটনায় নিহত মোহাম্মদ মোস্তফার বড় ছেলে সাদ্দাম হোসেনকে আটক করা হয়।
জোরারগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নুর হোসেন মামুন জানান, স্থানীয় মুদি দোকানদার মোস্তাফা, তার স্ত্রী মারজানা বেগম ও মেজ ছেলে আহমেদ হোসেনকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে হত্যা করে দুর্বৃত্তরা। বৃহস্পতিবার ভোরের দিকে খবর পেয়ে পুলিশ লাশ উদ্ধার করেছে। পারিবারিক কলহের জের ধরে এ ঘটনা ঘটে পারে বলে ধারণা করা হচ্ছে।
ওসি জানান, একই বসতঘরে পরিবারের সবাই শুয়েছিলেন। দুর্বৃত্তরা মোস্তাফা, তার স্ত্রী ও ছেলেকে হত্যা করলেও বড় ছেলে ও ছেলেবউ অক্ষত আছেন। বিষয়টি রহস্যজনক। ঘটনা তদন্ত করে প্রকৃত তথ্য বের করা হবে বলে জানান তিনি।
Design and developed by ওয়েব হোম বিডি