ঘরে ঝুলছিলো মা-ছেলের লাশ, বিছানায় মেয়ের নিথর দেহ

প্রকাশিত: ৩:৫৭ অপরাহ্ণ, অক্টোবর ১৫, ২০২১

ঘরে ঝুলছিলো মা-ছেলের লাশ, বিছানায় মেয়ের নিথর দেহ

Manual7 Ad Code

ছবি : প্রতীকী


চট্টগ্রাম প্র্রতিনিধি : চট্টগ্রাম নগরের পাঁচলাইশে একটি বাড়ি থেকে এক নারী ও তার দুই শিশু সন্তানের ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ।

 

শুক্রবার (১৫ অক্টোবর) ভোর ৫টার দিকে মুরাদপুরের মোহাম্মদপুর এলাকার একটি ভবনের চতুর্থ তলার ফ্ল্যাট থেকে লাশ তিনটি উদ্ধার করা হয়।

Manual8 Ad Code


আরও পড়ুন : মিরসরাইেয় স্বামী-স্ত্রী ও সন্তানকে কুপিয়ে হত্যা


নিহতরা হলেন- সুমিতা খাতুন, তার সাত বছরের মেয়ে জান্নাত মুন ও আড়াই বছরের ছেলে শান। সুমিতার স্বামী সোহেল রানা একই এলাকার ইনানি হারবাল প্রতিষ্ঠানে কাজ করেন।

 

Manual2 Ad Code

পাঁচলাইশ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাহেদুল কবির জানান, ভোর পাঁচটার দিকে খবর আসে ওই ফ্ল্যাটের দরজা সারা রাত ভেতর থেকে বন্ধ ছিল। সোহেল রানা ঘরে ঢুকতে না পারায় রাতভর বাইরেই ছিলেন। তাই সন্দেহ হওয়ায় পুলিশকে জানান তিনি। পরে পুলিশ গিয়ে দরজা ভেঙে ঘুরে ঢুকে মা ও দুই সন্তানের লাশ উদ্ধার করে। এর মধ্যে সুমিতা ও শিশু শানের লাশ ঝুলন্ত পাওয়া যায়। পাশেই বিছানায় পড়ে ছিল শিশু জান্নাতের নিথর দেহ। এ ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য সোহেল রানাকে হেফাজতে রাখা হয়েছে।

 

নিহতের স্বামী সোহেল জানান, বৃহস্পতিবার রাত ৯টার দিকে কাজ শেষে বাসায় ফেরেন তিনি। কিন্তু ফিরে দেখেন ঘরের দরজা ভেতর থেকে বন্ধ। ডাকাডাকি করে সাড়া না পেয়ে তিনি আত্মীয়-প্রতিবেশীদের খবর দেন। সারা রাত ধরে সবাই চেষ্টা করেও ভেতর থেকে কোনো সাড়া পাননি। এরপর পুলিশে খবর দেওয়ার সিদ্ধান্ত নেন।

 

সোহেল রানার বোনজামাই নজরুল ইসলাম খবর পেয়ে মধ্যরাত থেকেই সেখানে ছিলেন। তিনি জানান, কীভাবে এ ঘটনা ঘটল, কেনই বা ঘটল কিছুই বোঝা যাচ্ছে না।

 

Manual7 Ad Code

দাম্পত্য কোনো কলহ সোহেল ও সুমিতার মধ্যে ছিল কি না জানতে চাইলে তিনি বলেন, সব দম্পতির মধ্যেই তো ছোটখাটো কলহ থাকে।

 

Manual4 Ad Code

এর আগে, বৃহস্পতিবার সকালে চট্টগ্রামের মীরসরাইয়ের জোরারগঞ্জের সোনাপাহাড় এলাকার একটি বাড়ি থেকে এক বৃদ্ধ দম্পতি ও তাদের ছেলের রক্তাক্ত লাশ উদ্ধার করা হয়।

 

সংবাদটি শেয়ার করুন

এ সংক্রান্ত আরও সংবাদ

Manual1 Ad Code
Manual2 Ad Code