সিলেট ১৯শে নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | ৪ঠা অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ
প্রকাশিত: ১:৩৮ পূর্বাহ্ণ, অক্টোবর ১৮, ২০২১
হবিগঞ্জ প্রতিনিধি : জেলার বানিয়াচংয়ে নিখোঁজের পাঁচ ঘণ্টা পর রত্না নদী থেকে রজব আলী নামে এক মাঝির লাশ উদ্ধার করেছে ফায়ার সার্ভিস।
রোববার (১৭ অক্টোবর) দুপুরে নদীর ৩০ ফুট গভীর থেকে লাশটি উদ্ধার করা হয়। নিহত রজব আলী ওই উপজেলার সুনামপুরের আজগর আলীর ছেলে।
বানিয়াচং থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ এমরান হোসেন জানান, রজব আলী নামে ওই ব্যক্তি রত্না নদীতে মানুষ ও মালামাল পারাপার করতেন। সকালে খেয়া পারাপার করতে নদীতে যান। এরপর থেকেই তাকে খুঁজে পাওয়া যাচ্ছিল না। পরিবারের লোকজন কোথাও রজব আলীকে না পেয়ে পুলিশ ও ফায়ার সার্ভিসে খবর দেন।
এরপর হবিগঞ্জ ফায়ার সার্ভিসের একটি দল ও বানিয়াচং ফায়ার সার্ভিসের দুটি ডুবুরি দল ঘটনাস্থলে অভিযান চালায়। এক পর্যায়ে নদীর প্রায় ৩০ ফুট গভীর রজব আলীর লাশ উদ্ধার করা হয়।
ওসি আরও জানান, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে- নদীতে ডুবেই মাঝি রজব আলীর মৃত্যু হয়েছে।
Design and developed by ওয়েব হোম বিডি