হবিগঞ্জে সড়কে ঝরল ৪ মোটরসাইকেল আরোহীর প্রাণ

প্রকাশিত: ১:৪৬ পূর্বাহ্ণ, অক্টোবর ১৮, ২০২১

হবিগঞ্জে সড়কে ঝরল ৪ মোটরসাইকেল আরোহীর প্রাণ

Manual5 Ad Code

ফাইল ছবি


হবিগঞ্জ প্রতিনিধি : জেলার মাধবপুরে ঢাকা-সিলেট পুরাতন মহাসড়কে পৃথক মোটরসাইকেল দুর্ঘটনায় চারজন নিহত হয়েছেন। রোববার (১৭ অক্টোবর) পৃথক দুর্ঘটনায় সুরমা চা বাগানের তিনবাংলা এবং উত্তর সুরমা নামক স্থানে এসব ঘটনা ঘটে।

Manual1 Ad Code

 

নিহতরা হলেন- চুনারুঘাট উপজেলার হাজীপুর গ্রামের মো. আব্দুল হকের ছেলে মোজাম্মেল হক, মাধবপুর উপজেলার শাহজিবাজার মানিকপুর গ্রামের গোপাল রায়ের ছেলে অজয় রায়, উপজেলার তেলিয়াপাড়া বাজারের শাহজাহান ডাক্তারের ছেলে তারেকুল ইসলাম, বানিয়াচং উপজেলার নন্দীপাড়া গ্রামের আব্দুল জলিলের ছেলে ইফতেকার আহমেদ।

 

মাধবপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আব্দুর রাজ্জাক জানান, রোববার দুপুরে ঢাকা-সিলেট পুরাতন মহাসড়কের তিনবাংলা নামক স্থানে মোজাম্মেল ও অজয় রায়ের দুটি মোটরসাইকেলের মধ্যে সংঘর্ষ হয়। এতে মোটরসাইকেল দুটি ধুমড়ে-মুচড়ে যায়। ঘটনাস্থলেই মোজাম্মেল হক মারা যান। গুরুতর আহত অবস্থায় অজয় রায়কে মাধবপুর উপজেলা হাসপাতালে নিলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

Manual2 Ad Code

 

অপরদিকে, রোববার সন্ধ্যায় ঢাকা-সিলেট পুরাতন মহাসড়কের উত্তর সুরমা ব্রিজ এলাকায় তারেক ও ইফতেকারের মোটরসাইকেলের সংঘর্ষ ঘটে। এতে ঘটনাস্থলেই ইফতেকার আহমেদ মারা যান। আশঙ্কাজনক অবস্থায় তারেককে মাধবপুর হাসপাতালে নিলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। পরে মরদেহগুলো উদ্ধার করে ময়নাতদন্তের জন্য হবিগঞ্জ সদর আধুনিক হাসপাতালে পাঠানো হয়েছে।

Manual1 Ad Code

 

Manual4 Ad Code

সংবাদটি শেয়ার করুন

এ সংক্রান্ত আরও সংবাদ

Manual1 Ad Code
Manual8 Ad Code