সিলেট ১৯শে নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | ৪ঠা অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ
প্রকাশিত: ২:০১ পূর্বাহ্ণ, অক্টোবর ২১, ২০২১
নিজস্ব প্রতিবেদক : হবিগঞ্জের লাখাই থেকে বিপুল পরিমাণ ইয়াবাসহ দুই মাদক ব্যবসায়ীকে আটক করেছে র্যাব-৯।
বুধবার (২০ অক্টোবর) রাত সোয়া ৮টার দিকে লে. কমান্ডার মোহাম্মদ নাহিদ হাসানের নেতৃত্বে র্যাব-৯ হবিগঞ্জ ক্যাম্পের একটি দল গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে উপজেলার বাসস্ট্যান্ড এলাকা থেকে তাদের আটক করে। এ সময় তাদের কাছ থেকে ২ হাজার ৭২৫ পিস উদ্ধার করা হয়েছে।
বুধবার রাতে বিষয়টি নিশ্চিত করেছেন র্যাব-৯ এর মিডিয়া অফিসার মেজর মাহফুজুর রহমান।
আটককৃতরা হলো- লাখাই উপজেলার মধ্যসিংহ গ্রামের মৃত মো. খলিলুর রহমানের ছেলে জীবন আহম্মেদ (২০) ও একই গ্রামের মৃত মো. সাগর আলীর ছেলে লাউস মিয়া (৪৫)। তাদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়েরপূর্বক তাদেরকে লাখাই থানায় হস্তান্তর করেছে র্যাব-৯।
Design and developed by ওয়েব হোম বিডি