রোহিঙ্গা ক্যাম্পে দু’গ্রুপের সংঘর্ষে নিহত ৭

প্রকাশিত: ১:১৪ পূর্বাহ্ণ, অক্টোবর ২৩, ২০২১

রোহিঙ্গা ক্যাম্পে দু’গ্রুপের সংঘর্ষে নিহত ৭

Manual3 Ad Code

সুরমা মেইল ডেস্ক : কক্সবাজারের উখিয়ায় রোহিঙ্গাদের দুই গ্রুপের সংঘর্ষের ঘটনায় নিহত বেড়ে সাতজনে দাঁড়িয়েছে। গুরুতর আহত হয়েছেন আরো সাতজন। এ ঘটনায় অস্ত্রসহ মুজিবুর রহমান নামে একজনকে আটক করেছেন ৮ আমর্ড পুলিশ ব্যাটালিয়নের সদস্যরা।

Manual7 Ad Code

 

Manual3 Ad Code

শুক্রবার (২২ অক্টোবর) ভোরে উখিয়ার ১৮ নং ক্যাম্পে এ ঘটনা ঘটে।

 

নিহতরা হলেন- উখিয়ার বালুখালী-২ এর ইদ্রিস (৩২), বালুখালী-১ এর ইব্রাহীম হোসেন (২২), ১৮ নম্বর ক্যাম্পের এইচ ব্লকের বাসুন্দা নুরুল ইসলামের ছেলে আজিজুল হক (২৬) ও আবুল হোসেনের ছেলে মো. আমীন (৩২), এফ/২২ ক্যাম্প-১৮ এর বাসিন্দা হাফেজ নুর হালিম (৪৫), মৌলভী হামিদুল্লাহ (৫০) ও নূর কায়সার (১৫)।

 

রোহিঙ্গা ক্যাম্পে নিরাপত্তার দায়িত্বে নিয়োজিত ৮ আর্মড পুলিশ ব্যাটালিয়নের (এপিবিএন) অধিনায়ক পুলিশ সুপার শিহাব কায়সার বলেন, শুক্রবার ভোরে উখিয়া বালুখালী ১৮ নম্বর রোহিঙ্গা ক্যাম্পে রোহিঙ্গাদের দুই গ্রুপের সংঘর্ষ হয়। দুই গ্রুপের মধ্যে গোলাগুলি ও ধারালো অস্ত্রের আঘাতে প্রথমে চারজন নিহত হন। আরো সাত জনকে গুরুতর আহত অবস্থায় এমএসএফ হসপিটালে ভর্তি করা হয়। সেখানে তিনজনের মৃত্যু হয়।

Manual5 Ad Code

 

Manual7 Ad Code

কী কারণে দু’গ্রুপের সংঘর্ষ হয়েছে তা এখনো জানা যায়নি। ঘটনার পরপরই এপিবিএন এবং জেলা পুলিশ বালুখালী রোহিঙ্গা ক্যাম্প থেকে নিহতদের লাশ উদ্ধার এবং অস্ত্রধারীদের আটকে অভিযান শুরু করেছে। পুলিশ এ পর্যন্ত একজনকে আটক করেছে বলে জানিয়েছেন শিহাব কায়সার।

 

সংবাদটি শেয়ার করুন

এ সংক্রান্ত আরও সংবাদ

Manual1 Ad Code
Manual5 Ad Code