মাধবপুরে ট্রাকের মুখোমুখি সংঘর্ষে ২ চালকের মৃত্যু

প্রকাশিত: ৩:৪৮ অপরাহ্ণ, অক্টোবর ২৬, ২০২১

মাধবপুরে ট্রাকের মুখোমুখি সংঘর্ষে ২ চালকের মৃত্যু

Manual8 Ad Code

ফাইল ছবি

Manual4 Ad Code


মাধবপুর প্রতিনিধি : হবিগঞ্জের মাধবপুরে দুই ট্রাকের মুখোমুখি সংঘর্ষে দুই চালক নিহত হয়েছেন। মঙ্গলবার (২৬ অক্টোবর) ভোরে উপজেলার সাহেববাড়ি গেট এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

 

চুয়াডাঙ্গার জীবননগর উপজেলার সন্ধ্যা গ্রামের হায়দার আলীর ছেলে আউয়াল মিয়া (৩০) ও একই গ্রামের রফিকুল ইসলাম (২৬)।

 

Manual5 Ad Code

শায়েস্তাগঞ্জ হাইওয়ে থানার ওসি মাইনুল ইসলাম বলেন, ভোর সাড়ে ৪টার দিকে ঢাকা ও সিলেটগামী দুটি ট্রাক মহাসড়কের সাহেববাড়ি গেট এলাকায় পৌঁছালে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে দুই ট্রাকেরই চালক ঘটনাস্থলেই নিহত হন। মরদেহ দুটি উদ্ধার করে সদর আধুনিক হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। ট্রাক দুটি হাইওয়ে থানায় নেয়া হয়েছে।

Manual7 Ad Code

 

Manual4 Ad Code

সংবাদটি শেয়ার করুন

এ সংক্রান্ত আরও সংবাদ

Manual1 Ad Code
Manual7 Ad Code