ইউপি নির্বাচন: জৈন্তাপুরের ৫ ইউপিতে নৌকার প্রার্থী হলেন যারা

প্রকাশিত: ১:৩৫ পূর্বাহ্ণ, অক্টোবর ২৭, ২০২১

ইউপি নির্বাচন: জৈন্তাপুরের ৫ ইউপিতে নৌকার প্রার্থী হলেন যারা

Manual2 Ad Code

জৈন্তাপুর প্রতিনিধি : দেশের তৃতীয় ধাপের ইউপি নির্বাচনে সিলেট বিভাগজুড়ে নৌকার প্রার্থী বাছাই শেষে চেয়ারম্যান প্রার্থীদের নাম ঘোষণা করেছে ক্ষমতাশালীল দল বাংলাদেশ আওয়ামী লীগ।

Manual3 Ad Code

 

৩য় ধাপের ইউপি নির্বাচনে অংশ নিতে সিলেটের জৈন্তাপুর উপজেলার ছয় ইউনিয়নের মধ্যে পাঁচটি ইউপিতে আওয়ামী লীগের দলীয় মনোনয়ন পেতে পদ প্রত্যাশীদের মধ্যে শুরু হয় জোর লবিং। অবশেষে সকল জল্পনা-কল্পনার অবসান ঘটিয়ে উপজেলার পাঁচটি ইউনিয়নে আওয়ামী লীগের চুড়ান্ত  চেয়ারম্যান প্রার্থী ঘোষণা করেছে দলটির কেন্দ্রীয় মনোনয়ন বোর্ড।

Manual3 Ad Code


আরও পড়ুন : ইউপি নির্বাচন: সিলেট বিভাগজুড়ে নৌকার প্রার্থী ঘোষণা

Manual7 Ad Code


এ উপজেলার পাঁচটি ইউনিয়নে যারা নৌকা প্রতীক পেয়েছেন তারা হলেন- ২নং জৈন্তাপুর  ইউনিয়নে আব্দুর রাজ্জাক রাজা, ৩নং চারিকাটা ইউনিয়নে সিরাজুল ইসলাম, ৪নং দরবস্ত ইউনিয়নে মোহাম্মদ কুতুবউদ্দিন, ৫নং ফতেপুর  ইউনিয়নে মো: রফিক আহমদ, ৬নং চিকনাগুল  ইউনিয়নে মো: কামরুজ্জামান চৌধুরী।

Manual1 Ad Code

 

উপজেলার এই ইউপিতেগুলোতে চেয়ারম্যান পদপ্রার্থীরা দলীয় মনোনয়ন ফরম নেয়ার পর জেলা কমিটি তাদের তালিকা দলের কেন্দ্রীয় নেতৃবৃন্দর কাছে পাঠায়।

 

আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে দলের স্থানীয় সরকার জনপ্রতিনিধি মনোনয়ন বোর্ড যাচাই-বাছাই করে মঙ্গলবার (২৬ অক্টোবর)  ওই পাঁচ  প্রার্থীর দলীয় মনোনয়ন চূড়ান্ত করে।

 

 

এর আগে গত ১৪ অক্টোবর এসব ইউপি এবং পৌরসভা নির্বাচনের তফসিল ঘোষণা করে নির্বাচন কমিশন (ইসি)। তফসিল অনুযায়ী, রিটার্নিং কর্মকর্তার কাছে চেয়ারম্যান, সাধারণ সদস্য ও সংরক্ষিত নারী সদস্য পদে মনোনয়নপত্র জমা দেওয়ার শেষ তারিখ ২ নভেম্বর। মনোনয়নপত্র বাছাই ৪ নভেম্বর ও প্রত্যাহারের শেষ সময় ১১ নভেম্বর। তৃতীয় ধাপে ১০০৭টি ইউপি এবং ৯টি পৌরসভায় নির্বাচন অনুষ্ঠিত হবে আগামী ২৮ নভেম্বর।

 

সংবাদটি শেয়ার করুন

এ সংক্রান্ত আরও সংবাদ

Manual1 Ad Code
Manual6 Ad Code