হবিগঞ্জে অস্ত্রসহ ৩০ মামলার আসামি শীর্ষ ২ বনদস্যু গ্রেপ্তার

প্রকাশিত: ৫:৫৫ অপরাহ্ণ, অক্টোবর ২৮, ২০২১

হবিগঞ্জে অস্ত্রসহ ৩০ মামলার আসামি শীর্ষ ২ বনদস্যু গ্রেপ্তার

Manual4 Ad Code

নিজস্ব প্রতিবেদক : র‌্যাব-৯ এর অভিযানে হবিগঞ্জের চুনারুঘাট থেকে এলজি, পাইপগান ও রাবারকার্তুজসহ ৩০ মামলার আসামি দুই শীর্ষ বনদস্যুকে গ্রেপ্তার করা হয়েছে।

 

বৃহস্পতিবার (২৮ অক্টোবর) সন্ধ্যায় র‌্যাব-৯ মিডিয়া অফিসার মেজর মাহফুজুর রহমান স্বাক্ষরিত সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করা হয়েছে।

 

র‌্যাব জানায়, বৃহস্পতিবার (২৮ অক্টোবর) ভোরে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে চুনারুঘাট থানাধীন ৯নং রানীরগাঁও ইউনিয়নের কালেঙ্গা গ্রামস্থ ৭নং ওয়ার্ড পঞ্চবটী সেগুন বাগান থেকে তাদের গ্রেপ্তার করে র‌্যাব-৯, সিপিসি-১, (হবিগঞ্জ ক্যাম্পে) এর একটি আভিযানিক দল।

 

Manual1 Ad Code

এ সময় তাদের নিকট হতে ১টি এলজি, ১টি পাইপগান ও ২টি রাবারকার্তুজ জব্দ করা হয়।

 

গ্রেপ্তার দুই বনদস্যু হলো- চুনারুঘাট থানা এলাকার ইসলামপুর (জিদ্দরছড়া) গ্রামের মৃত নজির আলীর ছেলে হোসেন আলী (৫৫) ও মধ্য রানীগাঁও গ্রামের মৃত আলী আহমদের (মাহমুদ) ছেলে মো: আলা উদ্দিন (৪০)।

 

Manual3 Ad Code

র‌্যাব আরও জানায়, হোসেন ও আলাউদ্দিন দুই বনদস্যুর নামে অস্ত্র মামলা, ডাকাতি মামলাসহ ত্রিশের অধিক বন আইনে মামলা রয়েছে। ২০১৮ সালের ডিসেম্বর মাসে চুনারুঘাট উপজেলার রেমা কালেঙ্গা বন্যপ্রাণী অভয়ারণ্য নির্বাহী কমিটির দ্বি-মাসিক সভায় সর্ব সম্মতিক্রমে তাদের বনদস্যু হিসেবে স্বীকৃতি দেয়া হয়। এরপরও তাদের বনদস্যুতা চলমান থাকে এবং তাদের দল ভারী করার জন্য সদস্য সংখ্যা বাড়াতে থাকে। বর্তমানে তাদের পাশাপাশি অন্যান্য সদস্যদের মাধ্যমে বনদস্যুতা কার্যক্রম চলমান রয়েছে।

 

এই ঘটনার প্রেক্ষিতে বনবিভাগ হতে আসামিদের নামে একটি বন আইনে মামলার প্রক্রিয়া চলমান। বনদস্যুতা চলাকালীন কিছু গাছের গুড়ি এবং গাছকাটার সরঞ্জামাদি রেমা-কালেঙ্গা রেঞ্জ কর্মকর্তার নিকট হস্তান্তর করা হয় বলে জানায় র‌্যাব।

Manual6 Ad Code

 

গ্রেপ্তার দুই বনদস্যুর বিরুদ্ধে অস্ত্র আইন ১৮৭৮ জিআই ধারা ১৯-এ (এফ) এর অধীনে ধারামূলে মামলা দায়েরপূর্বক চুনারুঘাট থানায় হস্তান্তর করা হয়েছে।

 

Manual6 Ad Code

সংবাদটি শেয়ার করুন

এ সংক্রান্ত আরও সংবাদ

Manual1 Ad Code
Manual7 Ad Code